-
চল সখি চল,
( ছড়া )চল সখি চল ফুল তুলিতে
গাঁয়ের মেঠো পথে,
শস্য ফুলের হলদে খেতে
চরণ ভিজে নিতে।শান্ত ঘুঘুর ডাক শুনেছি
বক পড়েছে বিলে,
বোয়াল মাছের ঝাপটা দেখে
ভাই পেতেছে ঝিলে।ধরে যদি একটি বোয়াল
দেখবি বড় দাড়ি,
প্রজাপতি মেলবে ডানা
যেনো রঙিন ঘুড়ি।বিলের জলে ভাসে নাকি
কখনো জল পরী,
দেখে শুনে হেসে গেয়ে
ফিরবো তবেই বাড়ি।স্মৃতিগুলি অমর রবে
অনেক বছর জুড়ে;
দুরে যদি হারিয়ে যাস
বাঁচবো স্মৃতি ঘিরে।নোটঃ ঝিলে হচ্ছে জিবিত মাছ দিয়ে বড় মাছ ধরার এক ধরনের বরশিকে বোঝানো হয়েছে।
মোঃ নুরনবী সরকার
13 January 2024
10:50 PM2 Comments
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie

খুব সুন্দর!