Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • মাতাল
    পাবলো নেরুদা
    [অনুবাদ]

    অমৃত সুধায় মত্ত মাতাল
    তোমার প্রকাশ্য চুম্বনে,
    তোমার ভেজা শরীর আমার ভেজা শরীরে মিশে থাকে।
    এবং আমাদের ফুলেল নৌকো।
    পরিপূর্ণ, এবং আমরা তাকে নিয়ে যাত্রা করি।
    যেমন নৌকার নিচের অংশ হলুদাভ ধাতবের সাথে মিশে থাকে।
    তার যাত্রা ঊর্ধ্বগামী, দিনের শেষ নিঃশ্বাস তার পালে।

    উত্তরায়নের সূর্যে এবং দিগন্তে, মত্ত এবং মিশে থাকে পরস্পর।
    আমরা ভেসে যাই মাসের পর মাস এবং জেগে উঠি।
    নোনা স্বাদ মুখে।
    চোখের পাতা লেগে আসে, আর আমরা অপেক্ষা করি।
    এবং আমি দড়ির শব্দ শুনি, যা নেমে যায় কুয়োর তলে।
    তারপর আমরা রাতে ফিরে আসি শূন্যতার দ্বীপে।
    শুয়ে থাকি মাছের মতো আমাদের চুম্বনের জালে।

Skip to toolbar