Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    2 years, 4 months ago

    বারিধারা,

    মা গো তোমায় পড়ছে মনে
    ঘুমিয়ে আছ একা,
    দশটি বছর পার হলো মা
    পাইনা তোমার দেখা।

    এদিক সেদিক ছুটছি মা গো
    একটু আদর পেতে;
    ডাকলো না কেউ তোমার মতো
    আঁচল তলে নিতে।

    সবাই বলে মায়ের মতো
    আয়না খোকা কাছে,
    একটু পরে ছিন্ন বাঁধন
    সব কিছু তার মিছে।

    কবর জুড়ে কামিনি ফুল
    হাসে চেয়ে চেয়ে;
    তোমায় ভেবে বারিধারা
    দু-চোখ বেয়ে বেয়ে।

    খাবার খেতে গেলে মাগো
    তোমার মনে পড়ে,
    আমায় রেখে একলা গেলে
    নীরব মাটির ঘরে।

    শুনিনা আজ ডাকটি তোমার
    ঘরটি শূন্য লাগে,
    দেয় না মাগো অভয় কেহ
    ঢাকলে মনটা মেঘে।

    এই কি রীতি,যোগ বিয়োগের
    থাকতে সবাই একা,
    পকেট ভরা টাকা তবু
    পাইনা সুখের দেখা।

    সেইতো ছিল প্রকৃত সুখ
    নিতাম টাকা চেয়ে,
    কষ্ট সকল ভুলে যেতাম
    একটু দিলে ছুঁয়ে।

    মোঃ নুরনবী সরকার
    19 January 2024
    10:43 PM

    4
    2 Comments
Skip to toolbar