Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • জবানবন্দি

    আমি একজন ফাঁসির আসামিকে চিনতাম,
    যে গভীর রাতে কারাগারের প্রকোষ্ঠে জীবনান্দের কবিতা আবৃত্তি করত।
    “আলো অন্ধকারে যাই মাথার ভেতর এক বোধ কাজ করে।“
    পাপ পুণ্যের জীবনে আমরা কয়েকজন কারাগার প্রকোষ্ঠে বন্দী।
    রাস্তায় পরে থাকে সহযোদ্ধার ছিন্ন ভিন্ন দেহ।
    রাজপথে পাওয়া যায় উচ্ছল কিশোরীর ধর্ষিত দেহ।
    পাপ পুণ্যের জীবনে আমরা কয়েকজন কারাগার প্রকোষ্ঠে বন্দী।
    এখানে আমরা ভালই আছি।
    ভাত কাপড়ের চিন্তা করেতে হয় না।
    ওদিকে নৈরাজ্য, রহস্য, না ফেরার দেশ।
    অন্ধকার প্রকোষ্ঠে আমরা ভালো আছে।
    আমি মাঝে মাঝে কারাগারের প্রকোষ্ঠের জানালা দিয়ে রাতের আকাশ দেখি।
    কতো তারা, নীহারিকার শ্মশান কি ভীষণ একেলা ধিকি ধিকি জ্বলে।
    আমি ও একজন আসামি।
    পাপ পুণ্যের জীবনে আমরা কয়েকজন কারাগার প্রকোষ্ঠে বন্দী।
    এখানে আমরা ভালই আছি।
    গভীর রাতে আমাদের প্রকোষ্ঠে আমি নিয়ে আসি,
    আমাজনের সৌন্দর্য, নীল নদের প্লাবন, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান।
    পাপ পুণ্যের জীবনে আমরা কয়েকজন কারাগার প্রকোষ্ঠে বন্দী।
    এখানে আমরা ভালই আছি।
    একজন মহিলা প্রতিদিন কারাগারের বাইরে থেকে আমাকে দেখে যায়।
    প্রতিদিন আমি প্রস্তুতি নেই মৃত্যুর অবাক আলো ছায়ায়।
    মৃত্যু সে তো সাধারণ, কোন বিশেষত্ব নেই।
    জীবন হল প্রবল বিস্ময়।

Skip to toolbar