Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • জলপরী আর মাতালের গল্প

    পাবলো নেরুদা
    [অনুবাদ]

    তারা সবাই তখন সেখানে উপুস্থিত ছিল,
    যখন সে নগ্ন পায়ে হেঁটে এলো।
    তার পান করছিলো, ঘৃণায় থু থু ফেললো।
    মাত্রই নদী থেকে এসেছে, সে কিছুই জানে না।
    সে একজন জলপরী যে পথ হারিয়ে ফেলেছে,
    অপমান তার ভেজা গায়ে লেগে ছিল না।
    ভয়ঙ্কর শব্দ গুচ্ছ তার সোনালী বুক ঢেকে দিল,
    চোখের পানি সে চেনে না, তাই সে কাঁদে নি।
    কোনদিন কাপড় দেখে নি, তাই সে নগ্ন।
    তারা তাকে অপমান করেছিল মদের বোতলে আর সিগারেটের ধোঁয়ায়,
    আর হাসছিলো শুঁড়ি খানার মেঝেতে দাঁড়িয়ে।
    সে কথা বলে নি কারন সে কোন ভাষা জানে না।
    এবং তার চোখে দুরন্ত ভালোবাসা।
    তার জোড়া হাত শ্বেত পাথরের।
    তার ঠোঁট কাপছিল প্রবালের আলর মত,
    তারপর হঠাৎ করেই সে বের হয়ে গেল।
    নদীতে ফিরে গেল , সকল পঙ্কিলতা নদীর জলে ধুয়ে গেল,
    সে আলোকিত রুপে চলে গেল।
    এবং পেছন ফিরে না তাকিয়ে সে চলে গেল,
    সে চলে গেল শূন্যতার কাছে, মৃত্যুর কাছে।

Skip to toolbar