Profile Photo

Neel tripuraOffline

  • Neel
  • Profile picture of Neel tripura

    Neel tripura

    • 5 years, 4 months ago

    “ছন্নছাড়া”
    _________ণীল ত্রিপুরা।

    সবুজের বুক চিরে এক গাড় কালো পথ ধরে
    হেটে চলেছে এক বেপরোয়া পথিক।
    আকাশ-বাতাস চিন্তা নিয়ে পথের মাঝে যায় দাঁড়িয়ে।
    দূর পাহাড়ের গান শোনে, পাখির সুরে সুর মিলায়
    চোখ বুজে আসে তার ফুলের গন্ধে, রঙ দেখে পথ হারায়।
    ঝাকড়া চুলের বাহার দেখো যেন সে এক আত্নভোলা,
    আপন মনে বলছে কথা, রোদ্র-ছায়া করছে খেলা।
    পকেট ভরে খুচরো স্মৃতি পথে পথে যায় কুড়িয়ে
    সময়ের হিসেব কষে তার মুখের হাসি যায় ফুরিয়ে।
    পথের অপরপ্রান্তে,
    লাল-হলুদ সিগন্যাল পেরিয়ে ছুটছে এক বিরতীহীন বাস।
    ধোয়ায় ধুলো না ধুলোয় ধোয়া, পথের মাঝে কোন কিছুর নেই পরোয়া।
    ব্যাস্ততা তার ভীষণ যেনো, যাত্রী সবার অনেক তাড়া। আলোর বেগে ঘুরছে চাকা।
    বাকে বাকে ব্রেক কষে, ওস্তাদ গাড়ি চাপান ডাইনে-বামে….
    বেপরোয়া পথিক হাটে, বিরতিহীন গাড়ি ছোটে,
    একি পথে সবাই তবে এক অপরের বিপরীতে।
    পথিক দেখে অবাক চোখে ভীষণ বেগে আসছে কে রে?
    অ্যারে হালায়! এই পাগল তো আর সরে না। ব্রেক কেন ধরে না।
    ওস্তাদ! হরেন দেন আরো জোরে। এই বুঝি এই ধাক্কা লাগে!
    যা হবার তাই হল। শত জীবনের বিনিময়ে একটি জীবন পিষে চলে গেল।
    কাঠগড়ায় হেলপার দাঁড়িয়ে, চালক ফেরারি
    নিহত পথিক এর হয়ে সাক্ষী দেয় এক কাঠবেড়ালী।

    23
    14 Comments
Skip to toolbar