Profile Photo

অভিমানী মনOffline

  • ovimanimon
  • Profile picture of অভিমানী মন

    অভিমানী মন

    2 years, 3 months ago

    বন্ধুর জন্য শোক/

    মৃত্যুকে আমরা মৃত্যু বলে জানি
    অন্য প্রানীরা ফিরেও তাকায় না; আঁড় চোখে চেয়ে কিংবা
    গন্ধ শুঁকে চলে গেলে শকুন ঝাঁপিয়ে পড়ে; যেনো
    হারানোর বেদনা আপেলের মতো একটু
    হয়তো গাঢ় রঙের হয়!
    তখন অন্যরা, যারা যেকোনো প্রানীর মতো জড় হয়ে
    ঐ লোকটাকে খায় না বটে; রসিয়ে রসিয়ে
    নানান ব্যঞ্জণ সহযোগে কাচ্চি বিরানি খায়; আর
    বেঁচে থাকার আনন্দাশ্রুতে নিজেদের ভাসায়!
    মৃত্যু তেমন কিছু না; আঁড় চোখে চেয়ে কিংবা
    জীবনের গন্ধ শুকে চলে যাওয়া।

    11
    6 Comments
    • “মৃত্যু তেমন কিছু না; আঁড় চোখে চেয়ে কিংবা
      জীবনের গন্ধ শুকে চলে যাওয়া।” অদ্ভুত সুন্দর ভাবনা আপনার মঞ্চগুরু! পুরো কবিতাটি পড়তেই কেন জানি মৃত্যুকে খুব সরল আর নিষ্পাপ মনে হল!

    • অনবদ্য… 🖤

    • মৃত্যু আছে বলেই জীবনটা সুন্দর

    • মৃত্যুকে আমরা মৃত্যু বলে জানি
      অন্য প্রানীরা ফিরেও তাকায় না; আঁড় চোখে চেয়ে কিংবা
      গন্ধ শুঁকে চলে গেলে শকুন ঝাঁপিয়ে পড়ে;

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 30 December 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar