-
স্মৃতি -গন্ধা
~মো মারুফ হাসান
চলে যেতে যেতে ভাবি; ফিরব না আর।
অথচ খানিক এগুতেই দেখি;
আপনি ছাড়া কোথাও পথ নেই যাবার।দেখতে দেখতে ভাবি; দেখব না আর।
অথচ খানিক চোখ বুজেই দেখি;
আপনি ছাড়া কিছুই নাই দেখার।আঁকব না আঁকব না ভাবি; আঁকব না আর।
অথচ আঁকতে না আঁকতেই দেখি;
আপনি ছাড়া কোন কিছুই নাই আঁকবার।ভুলে যেতে যেতে ভাবি; ভুলে যাব এবার।
অথচ খানিক ভাবতেই দেখি;
অতটা সহজ নয় আপনাকে ভোলার।ভাবতে ভাবতে ভাবি; ভাবব না আর।
অথচ খানিক ভাবতেই দেখি;
আপনি ছাড়া কিছুই নাই ভাবার।লিখতে লিখতে ভাবি; লিখব না আর।
অথচ খানিক লিখতে না লিখতেই দেখি;
আপনি ছাড়া কিছুই নাই লিখার।দূরে যেতে যেতে ভাবি; দূরত্বের পূর্বাভাস।
অথচ খানিক দূরে যেতে না যেতেই দেখি;
স্মৃতি-গন্ধা সকাল-সন্ধ্যা আমাকে ফেলে কোথায় যাস।ভালবাসব না ভালবাসব না বলে; কত বাহানা কুড়াই,
স্মৃতি-গন্ধা, অচেনা সন্ধ্যা, তোমাতে উড়াই।©মো মারুফ হাসান মাইয়ুফ
3 Comments
Friends
Eiasin Arafat
@eiasin-arafat
Ramim Alam Swapnil
@ramim-alam-swapnil
Al-Rashed
@al-rashed
Nahian Hasan
@hasan009
সা দি য়া (নন্দিনী)
@nandini
আর্য
@arjo
Redwan Khan
@redwan-khan
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
মুহাম্মদ সাইফুল ইসলাম
@mohammadsaifulislam



সুন্দর পংক্তিমালা।