Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • দেবদূতের স্পর্শে
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    আমরা সাহসের সাথে পরিচিত নই, আনন্দ থেকে বিতাড়িত,
    আমরা একাকীত্বের সাগরে ডুবে থাকি।
    যখন ভালোবাসা পবিত্র উপসানালয় থেকে বেরিয়ে আসে,
    এবং আমাদের জীবনে মুক্তির স্বাদ এনে দেয়।
    ভালোবাসা আসে,
    ঝড়ো বাতাসের মতো।
    অতীতের আনন্দাদায়ক স্মৃতির মতো।
    অতীত বেদনার ইতিহাস।
    কিন্তু যদি আমরা সাহসী হই,
    তাহোলে ভালোবাসা আমাদের হৃদয় থেকে ভয় দূর করে দেবে।
    আমরা আমাদের জড়তা থেকে মুক্ত হব যদি ভালোবাসা দেখতে পাই।
    আমরা সাহসী হই, এবং দেখতে পাই ভালোবাসা ছাড়া আর কিছু নেই,
    ভালোবাসাই ভবিষ্যৎ,
    ভালোবাসাই আমাদের স্বাধীনতা এনে দেবে।

Skip to toolbar