-
সে আমাদের ছিল
মায়া অ্যাঞ্জেলো
[অনুবাদ]প্রিয়তম এখন আমরা জানি আমরা আসলে কিছুই জানি না।
আমাদের হাতের আঙুলের ফাঁক দিয়ে গলে পরে আলোকিত নক্ষত্ররাজি যেন বসন্তের বাতাস।
আমাদের না জানিয়েই আমাদের প্রিয় ভালোবাসা চলে যেতে পারে।
এবং মহাজাগতিক নক্ষত্রে সুর তোলে ও সেই প্রিয় ছন্দে নাচে।
আমরা মাত্রই জেনেছি মাইকেল চলে গেছে, আমরা আসলেই কিছুই জানি না।
কোন ঘড়ি আমাদের সময় জানাতে পারে না, না কোন সমুদ্র বাধতে পারে তার ঢেউ।
আমাদের একমাত্র সম্পদের অনুপস্থিতিতে।
যদিও আমরা অনেকে তবু একাকী, একাকী চাতকের মতো একাকী।
আমরা শুধু জানি সে আমাদের ছিল। আমাদের একমাত্র উপহার।
সে আমাদের কাছে এসেছিল স্রষ্টার বিস্ময়ের মতো, অপূর্ব সৃজনশীলতার অধিকারী।
জীবনের যন্ত্রণায় সে ছিল মায়ের ভালোবাসা, পরিবারের ভালোবাসা এবং সে শিখেছিল কিভাবে বাচতে হয় এবং তার থেকে বেশি।
সে বেঁচে ছিল আনন্দে, অনুরাগে এবং স্বভাবে,
সে আমাদের ছিল।
জানি না সে জানত কিনা সে ছিল আমাদের এবং আমরা তার।
সে ছিল আমাদের।
সুন্দর, চোখের মণি,
সে তার মাথার হ্যাট খুলে পায়ের ওপর দাঁড়িয়েছিল আমাদের জন্য এবং আমরা হেসে কুচকাওয়াজ করে তাকে অভ্যর্থনা দিয়েছিলাম।
আমরা ছিলাম মোহাবিষ্ট, কারণ সে কখনো পিছু হঠে নি।
সে যা পেয়েছিল তার সব কিছুই আমদের দিয়েছিল।
আজ টোকিওতে, আইফেল টাওয়ারের নিচে, ঘানার রাস্তায়, জোহানেসবারগ, পিটসবারগ, ব্রিমিঙ্হাম, আলাবামা এবং ব্রিমিঙ্হাম ইংল্যান্ড, আমরা মাইকেল জনসনকে হারিয়েছি।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam
