Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • মানব পরিবার
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    আমি অবাক বিস্ময়ে দেখি একেকটি পরিবার কি ভীষণ অন্য রকম।
    কিছু রাশভারি, কিছু সহজাত।
    কেউ বলে তাদের জীবন অতিবাহিত হয়েছে পরাক্রমে,
    কেউ বলে তাদের জীবন প্রবাহিত হয়েছে বাস্তবতায়।
    আমাদের রঙের পার্থক্য বিস্ময়কর, কেউ শাদা, কেউ কাল, বাদামী, গোলাপি, রঙিন বা শাদাশাদা কালাকালা।
    আমি সাত সমুদ্র পাড়ি দিয়েছি,
    দেখেছি সপ্ত আশ্চর্য,
    তবুও নই কোন এক জন সাধারণ কেউ।
    আমি দেকেছি দশ হাজার রমণী,
    লিসা অথবা বিভা,
    তবু নয় কেউ কার মতো,
    সবাই ভিন্ন।
    আয়নায় দেখা প্রতিচ্ছবি,
    সেও তো ভিন্ন, কেউ কার মতো নয়।
    একই ছাদের নিচে থেকে প্রেমিকেরা দেখে ভিন্ন স্বপ্ন।
    আমরা ভালবাসি আর ভালোবাসা হারাই চীনে।
    আমরা ইউরোপে কাঁদি।
    হাসি গুয়েনায়।
    আর স্পেনের বন্দর আমাদের স্মৃতিস্মারক।
    আমরা ফিনল্যান্ডে সফল,
    অথছ জন্মেছি ভারতে, মরিও ভারতে।
    ক্ষুদ্র দৃষ্টিতে আমরা ভিন্ন,
    বৃহৎ দৃষ্টিতে আমরা একই রকম।
    আমি রচনা করি আমাদের ভিন্নতা,
    সব ধরনের লোকের মধ্যে।
    কিন্তু বন্ধু আমরা আসলে একই রকম যতটা না ভিন্ন।
    আমরা আসলে একই রকম যতটা না ভিন্ন।
    আমরা আসলে একই রকম যতটা না ভিন্ন।

Skip to toolbar