Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অন্ধকার মাতৃত্ব
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    সে তার ঘরে ছুটে আসলো
    তার অভিশপ্ত মাতৃত্বের বোঝা নিয়ে
    গভীর অন্ধকারে
    তার চোখে অঝোর ধারায় সোনালি অশ্রু বয়ে যায়
    সে তার ঘরে ছুটে আসলো
    সে নিচে নেমে আসলো কষ্টে,
    এক জোড়া অন্ধকার হাত তার জন্য অপেক্ষা করছিলো
    উষ্ণ হৃদয় অপেক্ষারত
    অপার্থিব স্বপ্নের রূপকথা, তার বাদামি মুখ থেকে ঝরে যায়
    সে নিচে নেমে আসলো কষ্টে
    সে তার ঘরে ফিরে আসলো অভিযোগহীন
    কাল কন্যা যেন হাজেরার কন্যা
    লম্বা যেমন শেবার কন্যা।
    মরুঝড়ের মতো দুঃসময়ে,
    সে ঘরে ফিরে আসলো অভিযোগহীন।

Skip to toolbar