Profile Photo

র. জামিলOffline

  • r.jamil
  • Profile picture of র. জামিল

    র. জামিল

    2 years, 2 months ago

    কাব্যওয়ালা
    কলমে – র. জামিল
    ———————————————-

    ধুলো মাখা মেঠোপথে
    পড়ে যাওয়া চশমাটা খুজতে গিয়ে,
    তোমাকে খুজে পেলাম।
    সেই তোমাকে, যাকে আমি হারিয়ে ফেলেছি
    ত্রিশ বছর আগে
    এক বৈশাখে।
    এ পথে কতটা হেটেছ তুমি,
    আমার সাথে;
    লাল পাড়ের বাসন্তি শাড়ি পড়ে,
    আর হাতে ছিল কাচের নীল চুড়ি।
    সেদিনও আমি লিখতাম-
    তোমাকে নিয়ে,
    মনের খোরাক মেটাতে। আজও তাই।
    সেদিনের সেই বর্তমানটাই আমার আজকের বর্তমান।
    সেটা তোমার অনুমেয় ছিল,
    হয়তো তাই পাড়ি জমিয়েছিলে অন্য পথে।
    পার্থিব প্রাপ্তিটুকু আজ তোমার,
    আর আমার-পুরোটাই অনুভবে।
    জ্যোৎস্না সিক্ত রাতের অর্থ
    কিংবা
    নগ্ন পায়ে শিশির স্নান,
    তুমি কি বুঝবে? তোমার যাপিত জীবনে।
    তোমার টানটান চামড়াটা আজ ঝুলে পড়েছে
    আমারই মতো।
    মাঝখানে ত্রিশটা বছর ;
    আজও আমার মনের বয়স বাড়েনি, দেহের মতো।
    যে চোখে তুমি চোখ রেখেছিলে;
    সে চোখে আজ মোটা ফ্রেমের চশমা উঠেছে,
    যে হাতে তুমি হাত রেখেছিলে;
    সে হাতে বাঁশের লাঠি।
    আর, যে কাঁধে তুমি মাথা রেখেছিলে;
    সে কাঁধে চটের ব্যাগ, আর তাতে
    হারিকেনের তেলে অর্ধভেজা কবিতার খাতা।

    7
    7 Comments
    • হারিকেনের তেলে অর্ধভেজা কবিতার খাতা…. 🫶 বোধহয় এর থেকে ভিন্ন কোনো অনুভুতি আর কোথাও হয় না 😊

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 March 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • জনপ্রিয়তার অভিনন্দন কবিপ্রিয়, শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন সুন্দর কবিতার জন্য!

    • অসাধারণ কবিতা।

    • একরাশ মুগ্ধতা… 💙

    • ধন্যবাদ মহোদয়

Skip to toolbar