Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • জিসাস
    মায়া অ্যাঞ্জেলো
    [অনুবাদ]

    মূর্খ ধর্মযাজক, লোভীর দল, নিজুত কোটি,
    তোমার আমার ভালোবাসার মাঝে বাঁধা হয়ে থাকে।
    তোমার ত্যাগ, আজ পুঁথির পাতায় বন্দী হয়েছে।
    অন্ধ দৃষ্টি, আর গত বাঁধা প্রার্থনা।
    তোমার পায়ের ছাপ, আজ বিলুপত,
    তোমার ভালোবাসা আর সব নবীর মতো মলাটবদ্ধ।
    আবার আমাদের কাছে এসো জিসাস,
    তোমার সন্তানেরা, অবিশ্বাসে ডুবে আছে,
    অন্ধ হয়ে আছে পুথিগত বিদ্যায়।
    এই অন্ধকার থেকে আমাদের মুক্তি দাও।
    আমরা তোমার জন্য কাঁদি, যদিও তোমার নাম আমরা ভুলে গেছি।

Skip to toolbar