Profile Photo

অভিমানী মনOffline

  • ovimanimon
  • Profile picture of অভিমানী মন

    অভিমানী মন

    2 years, 1 month ago

    সাহিত্য ছিলো শ্রুতিভাষ্য

    আদিতে কবিতাই ছিলো সাহিত্য। শ্লোক, ধর্মকথা, রূপকথা, প্রেমকথা, জ্ঞানকথা—সবই হতো কাব্যে।
    কবিতা ছিলো মৌখিক। কবিরা বলতেন; আর জনে জনে মুখে মুখে বিস্তার ঘটতো সর্বত্র।ধরা যাক, পাঁচ হাজার বছর ধরে; পুরো সামন্ত যুগজুড়ে কবিতা ছিলো বাচনিক।
    শুধু ভারতবর্ষে নয়; পৃথিবীব্যপি এই মৌখিক সাহিত্য মানবসভ্যতার বিকাশ ঘটায়।
    গুরুগৃহে, হাট-বাজারে, রাজদরবারে; উৎসব-পর্বনে কবিদের ডাক পড়তো।
    কবিরাই ছিলো জ্ঞানী; অথবা জ্ঞানীরাই ছিলেন মহৎ কাব্যের শ্রষ্টা।
    বচন, গীত, কীর্তন থেকে শুরু করে মহাকাব্যের সৃষ্টি ও বিকাশ ঘটে মুখে মুখে।
    ইলিয়ড, অডসি, মেটামর্ফসিস, রামায়ন, মহাভারত—সবই মৌখিক মহাকাব্য। এমন কী, তরাত, যবুর, ইঞ্জিল, কোরানের মতো ঐষী গ্রন্থও মুখে মুখে রচিত।
    চিহ্ন ও লিপির আবিষ্কারের সাথে সাথে এগুলি গ্রন্থরূপ লাভ করে।
    আগে সাহিত্য ছিলো শুধুই ঈশ্বর বন্দনা। শ্রষ্টা আর রাজার গুনকীর্তন ছিলো কবিদের ধ্যান-জ্ঞান।
    প্রকৃতির বিবরণ, এমন কী অংকও কষা হতো কাব্যে।
    আধুনিক যুগবিকাশের সাথে সাথে ব্যক্তির গুরুত্ব বাড়ে; আর কবিতার কেন্দ্রে আসে মানুষ। এ অতি সাম্প্রতিক ঘটনা; মুদ্রন যন্ত্রের আবিষ্কারের ধারাবাহিকতায়; ফরাসি বিপ্লবের পর; দেশে দেশে রাজতন্ত্রের পতনের মধ্য দিয়ে।
    সাহিত্য সন্দেশ/ ১। চলবে…

    16
    7 Comments
Skip to toolbar