Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • একই বৃত্তে
    জুলিও কর্টাজার
    [অনুবাদ]

    অপূর্ব অপার্থিব সত্ত্বা, যার আঙ্গুলে আলো খেলা করে,
    সেসব চোখ যারা অন্ধকার দেখে বিছানার নিচে শুয়ে থাকে,
    তাদের ছায়া তোমার নিশ্বাসেরর তালে নাচে, সে ছায়া যা মিষ্টি গন্ধের মতো, আগামী দিনের শুরু।
    তারপর আমি উঠে দাঁড়াই, এখনে শরীরে সহস্র ক্ষত, জোয়ারের ধাক্কায় কেটে যাওয়া চামড়া।
    আমি ফিরে এসেছি এক অন্ধ মহাদেশ থেকে,
    আমি হেঁটে যাই দিগন্তের পানে,
    প্রিয়তমা কি মধুর ভাবে রেগে যাও,
    তুমি বল তুমি তুমি বোকা, সরল,
    তুমি হাসতে হসাহতে তর্ক করো।
    তুমি কারো হতে চাও না কিন্তু অথচ তুমি অন্য কারো,
    এ আগুন রক্তে আর ধোঁয়ায়, তোমার স্বপ্নের মানচিত্র,
    অপার্থিব সত্ত্বারা আগ্নিকুন্দের পাশে যাদের হাতে আলো খেলা করে আর যাদের পাখা লুকোনো।
    এবং তারপর আমরা জেগে উঠি, আজ রবিবার, ফেব্রুয়ারি মাস।

Skip to toolbar