-
আজ সকালে চায়ের দু চুমুকের মাঝখানে ফিড স্ক্রল করছিলাম। দেখলাম একজনের শেয়ার করা একটি কথা, যে মানুষ একটা ফুল কানে গুজে দিতে জানে না সে অন্তত প্রেমিক নয়। এইতো বললাম সবে একজনের কথা। ইদানীং ফিড জুড়ে শুধু এসবই নজরে *আপনার মানুষের কাছে আপনি ফার্স্ট প্রায়োরিটি*, ওয়ান্ট সামওয়ান লাইক দিস দ্যাট* *ইফ ইউ সি দিস সাইনস হিজ দা ওয়ান* ইত্যাদি ইত্যাদি। এবং সবথেকে হাস্যকর হলো, মানুষজন এগুলোতে নিজেদের খুব বেশি ফ্যান্টাসাইজ করে। এখন মুদ্রার উল্টোপিঠের দাগটাও অস্বীকার করা বোকামি। মানুষ বিচিত্র চিন্তার সাথে নিজেকে ফ্রেম বদ্ধ করে। তাতে সে চরিত্রহীনও হয় না, অমানবিকও হয় না। একটি ভিন্ন সত্ত্বায় পরিণত হয় যা মানুষ হিসেবে গণ্যই হয় না। কিন্তু আমার প্রসঙ্গ আজকে মানুষকে নিয়েই। আপনি ছোট ছোট ইনভেস্টমেন্ট কে বড় করে দেখেন, যদি ভাবেন সে আপনাকে আপনার মতো করে রাখবে, আপনার বাসার নিচে এসে আপনার রাগ ভাঙাতে আপ্রাণ চেষ্টা করবে, সব সময় প্রাণ খুলে কথা বলবে, আপনার সাথে সব দুঃখ কষ্ট ভাগবাটোয়ারা করে নিবে, সব সময় আপনাকে সময় দিবে তবে আপনি দিনের বেলা স্বপ্ন দেখছেন। এই তুচ্ছ জীবনে মানুষ সাফল্যের পিছে দৌড়ায়। সেই দৌড়ে আপনি কখনোই অগ্রাধিকার পাবেন না। যেখানে আপনি হুমায়ুন আহমেদের রসালো প্রেম আপনার জীবনে ফ্যান্টাসাইজ করছেন, সেখানে সে রবীন্দ্রনাথকে বিশ্বাসই করে না। বাস্তবতা বিষাদ এবং মিষ্টি। আপনি যেখানে লাল রঙকে ভারমিলিয়ন এর সাথে তুলনা করছেন সেখানে সে সাদামাটা লাল রঙই চেনে। সময় বদলায়, মানুষ বদলায়। তাই বলে বাস্তবতা পরিবর্তন হয় না। আপনার ৯০% ইনভেস্টের সমানুপাতিক যদি তার ১০% হয়, তাহলে হয়তো সে সেই মানুষটাই।
7 Comments-
-
আরও লেখা পড়তে চাই। এ সব আলোচনায় যুক্ত হতে চাই। পড়তে চাই। ভালো থাকবেন। আশা করি আরও বেশি করে আপনার লেখালেখি পাব।
-
-
Friends
মিথিলা কনক
@methila06
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
সা দি য়া (নন্দিনী)
@nandini
Latifur Rahman Pramanik
@latifur-rahman
সাখাওয়াতুল আলম চৌধুরী
@shakawat83
Kanej-Roksana
@kanej-roksana
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
AdabenTatali
@adabentatali
নোমান খালভী
@nomankhalovi


কেউ প্রেম করে আর কেউ প্রেমে পড়ে… পার্থক্যটা এখানেই। 🙄