Profile Photo

Tasnim-Akter-MimOffline

  • Tasnim-Akter-Mim
  • Profile picture of Tasnim-Akter-Mim

    Tasnim-Akter-Mim

    • 2 years, 6 months ago
    Profile picture
    • 2 years, 6 months ago

    কবিঃতাসনিম আক্তার মীম
    কবিতাঃ নবজীবনের দ্বার
    তাংঃ১৭/০৪/২০২৪
    “নবজীবনের দ্বার”
    তাসনিম আক্তার মীম

    নতুন রুপে, ধরা উঠুক সেজে
    জরা, জীর্ণ ঘুচে যাক।
    দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে তুমি এসো হে বৈশাখ।
    চৈত্র মাসের অবসানে শেষ হলো বর্ষ,
    আবারো নতুন রূপে এলে তুমি বাংলা নববর্ষ।

    মুছে দাও গ্লানি, ঘুচিয়ে দাও অন্ধকার
    ভেঙে দাও অমানিশার উচু পাহাড়।
    জীর্ণ ক্লান্ত তিমির রাত্রির
    ঘটাও অন্তিম প্রহর সমাপ্তি,
    পূর্ব দিগন্তে নতুন সূর্য উদিত করো
    নতুন দিনের জ্যোতিতে সকলের হৃদয় ভরো।।

    দেখো চেয়ে দূর দিগন্তে
    প্রকৃতির নিসর্গ মঞ্চ ধ্বনিত হলো
    নবজীবনের সঙ্গীতে।
    তোমারি আগমনে পাখির কন্ঠে কন্ঠে
    নব প্রভাতের বন্ধনাগীতি।
    গাছে গাছে আনন্দ উচ্ছাস,
    পত্রে পত্রে তার পুলক শিহরণ।
    শঙ্খ ধ্বনিতে মানুষ করছে
    তোমার জন্য উৎসব আয়োজন।

    তুমি এসেছ তারুণ্যের প্রদীপ্ত প্রদীপ হাতে
    কালবৈশাখীর প্রমত্ত নৃত্যের তালে তালে,
    চৈত্রের পাতাঝরা বিবর্ণ গাছগাছালি
    নবরূপে আজ সেজেছে সব-ই।।
    আলোক প্লাবনে পৃথিবী আজ উদ্ভাসিত,
    এই পূণ্য তিথীতে বাঙালি লাভ করেছে
    মহাজীবনের উদার সান্নিধ্য।
    ক্ষুদ্রতার নির্মোক ভেঙে আজ
    জাতি হলো সম্মিলিত,
    তোমারি ছোয়ায় আজ পৃথিবী রঙিন উজ্জ্বলিত।

    দেখো বঙালির ঘরে ঘরে আজ
    চারিদিকে আহা! কি অপরূপ সাজ!!
    তরুণীরা পড়েছে লালপেড়ে সাদা- শাড়ি,
    শিশুরা পড়েছে লাল চুড়ি, কালো টিপ
    আর পুরুষরা ধুতি-পাঞ্জাবি।
    রমনার বটমূলে বাজছে তোমার আগমনি গান,
    রূপোর কাঠির স্পর্শে বাঙালি ফিরে পেলো নতুন প্রাণ।

    নববর্ষ তুমি বাঙালি মনে নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা।
    আলোর এক জলন্ত প্রদীপ, নতুন প্রাণের আশা।
    উন্মোচিত করে দাও নবজীবনের দ্বার
    দূর করে দাও পৃথিবীর সব জঞ্জাল,
    জাগ্রত করো অখণ্ড জাতীয় চেতনা
    এটাই হওক অসাম্প্রদায়িক বাঙালির প্রত্যাশা।।

    3
    1 Comment
Skip to toolbar