-
মৃতদের কবর থেকে ভেসে আশা কোলাহলে,
কেউ কেউ এখনো ভালোবাসার মায়াজালে বাঁধা পরে।
তবু স্মৃতি, বিস্মৃতি, বিবর্ণ রাত।
তামাকের কটু গন্ধে, কিংবা জ্বলন্ত অগ্নিশিখার নিভু নিভু আলোয় পুরনো প্রতিশ্রুতি।
কেন কেউ নেই?
প্রশ্নের উত্তরে আসলে আর আরো অনেক প্রশ্ন।
বিমানে ভেসে চলে যায় পরিযায়ী পাখির মতো,
মনে রেখো দুর্বিনে চোখ রাখব না।
শীতের সন্ধ্যায় কফির কাঁপে অথবা পুরনো কবিতার ঘ্রাণে আর কখনো হারাবো না।
জলবীথি নদীর পাদদেশে সবুজ ঘাসের বিছানায় এখনো যে অশ্রু ঝরে।
তাকে কেউ ভোলে না।
সে আবার বারে বার ফিরে আসবে, ফিরে আসবে নদী তীরে কোন এক মোহনীয় জাদুর আবেশে।
বিছানায় সারা রাত এপাশ অপাশ, কেউ নেই, নেই নেই, কেউ নেই।
নেই অধর, ওষ্ঠ, চুম্বন,
আছে শুধু এক রাশ স্মৃতি আর অনন্য বোধ,
ভোর বেলা ঘুম ভেঙ্গে জেগে আলো নিভিয়ে শুয়ে পড়ি ভিন্ন আবেশে।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam
