Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    2 years, 1 month ago

    যেনো দুই বছর নয় হাজার বছর আমার দেশের মাটিকে ছুঁইনা।আমার মায়ের গন্ধে ঘুম ভাঙে না,আমার বারান্দায় পাখির কিচিরমিচির শুনে মন ভরে না।আমার গোলাপ, কামিনি আর হাসনাহেনাগুলোর ঢেউ খেলানো নৃত্যও আজ নেই।
    এখানে কেবল অপেক্ষা সময়ের, যা পালিয়ে বেড়ায় দলা পাকিয়ে ধুলো উড়িয়ে।যার মাঝে কেবল দীর্ঘশ্বাস, প্রাণের স্পন্দন ও এখানে মৃত্যুর মতন নিষ্প্রাণ।
    অজানা আশায় ভর করে বেঁচে থাকি প্রতিদিন নাম না জানা নেশায়।

    রুবা//
    ২৩/০৪/২৪

    4
    2 Comments
Skip to toolbar