Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • যখন শ্রাবন ছুঁয়েছে মেঘ
    বিষাদ সিন্ধু হতে বিন্দু
    ফোটায় ফোটায় অশ্রু ঝরেছে অর্ধপ্রস্ফুটিত
    লাল গোলাপের পেলব দেহে
    বিরহিণীর অধর ছুঁয়েছে রাগিনী
    কোন আকুলতায় হয়েছে সুর
    আকাশ ডেকেছে ছায়ায় আর
    আঁধারের আড়াল নিয়েছে প্রেম
    হাজার বছরের সে কাহিনী
    চির অমলিন , ভূমিকা বিহীন যেন
    শুধু দুহাত বাড়িয়ে এলো হাওয়ারা
    শ্রান্ত হৃদয় সান্তনার স্পর্শ
    জেনে নিয়েছে গোপন কথার বৃষ্টি
    আর একলা শ্যামের বাঁশি
    অপেক্ষায় বেজেছে প্রেয়সীর
    সাঁঝ মধুর অভিসারের
    অঝোরে ঝরেছে তার বাষ্পরা
    চিরচেনা কোন শব্দের আকাঙ্খায়
    তখন শ্রাবন জড়ায় মেঘ
    দুটি স্পন্দন একি ছন্দে বেজে যায়।

    10
    4 Comments
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar