-
কচ্ছপের পিঠে গন্ডার আর সূর্যোদয়ে বৃষ্টিমুখর বজ্রপাত
এবং একটি সাবধান বাণী !
➖➖➖➖➖➖➖➖➖➖
মোহাম্মদ মনিরুজ্জামান খানরামাদান মাগফেরাতের দশম প্রভাতে বৃষ্টিমুখর বজ্রপাত,
সূর্যোদয়ের জানালায় সজোরে আলোর ঝলকানি হঠাৎ !
এই মধ্য চৈত্রে ভারী বৃষ্টি , তোমার গতিপথে সমস্যা দেখা
দিল কি ?
ঘুম ভাঙ্গিয়ে সেই কথাটাই প্রথম মনে মনে ভাবছি আর কী !
রিযিক ও সামাজিক উন্নয়নের তাগিদ নিয়ে তুমি এখনো
কর্মঠ ,
এই যে মার্চ ,তিপ্পান্ন বছরের ভূখণ্ডে তুমি স্বাধীন; অসম অর্থনিতীর চাপ প্রকট !
যদি বজ্রবৃষ্টি তোমাদের জন্য হতে পারে শুভ সকালে
অসময়ের উৎপাত !
আর শুধু আমার হিসেবে আমি বলব,”মহাপ্রজ্ঞাময়” দিয়েছেন তাঁর মহব্বতের সুত্রপাত,
যেমন তুমি বৃষ্টিজলে না ভিজে যাও- “সাবধানে থেক,এই শঙ্কা থেকে সতর্ক সংকেত দেই ,
ঢেঁকি জান্নাতেও ধান চিড়ে, তুমি সেই মোটা চামড়ার হস্তিনী, আমি কেন ভুলে যাই !
পূরো একটি দিন ! কী করে এড়িয়ে থাকা যায়,অস্থিরতা
বপন করতে হয়, বুঝিয়ে দিয়েছ ।
বোকার সাবধান বাণী ধুলোয় ছড়িয়ে-কেন কি হয়েছে ?
জানতে চেয়েছ !
তুমি স্নিগ্ধশীতল নিয়ন্ত্রিত, আমার জন্য তোমার যতো
আড়াল প্রিয় ষড়যন্ত্র , পোড়া দূটি ঠোঁটের বিবর্ণ হাসি তুমি দেখলে চূড়মার হতোই তোমার প্রভূত তন্ত্র মন্ত্র !
আচ্ছা কচ্ছপের খোলস কী অনেক বেশী মজবুত! যখন তখন মাথা ভিতরে নিয়ে গেলে বের করে আনাটা
অসাধ্য !
অথবা লোকের মুখের বুলি “লোকটার গায়ে গন্ডারের
চামড়া” ,
হাজার নিষেধ অপমানেও লজ্জা সংকোচ সব ছাড়া !
আমি তাহলে কী! পিঠের জন্য গন্ডারের চামড়া নেই,
কচ্ছপের খোলসও বা কোথায় পাই !
নির্লজ্জ বেহায়া হয়ে আর কতোদিন ফুঁ ফুঁ করে যাব পীরিতের শাহ্নাঈ।
ভীশণ শখ হয়েছিল উত্তম হৃদয়ের খোঁজ নেব, তা না হয়ে হয়েছি নিন্দিত,চুড়ান্ত মর্মাহত !
লৌহ হাতুড়ির টানা প্রহারে যেই শূন্য
থেকে শুরু সেখানেই গন্তব্য !
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣2 Comments-
-
অস্থির তাপমাত্রা সহ্য করে সন্ধ্যায় সেঁজুতির পরে- ফুটফুটে সাদা সাদা অসহ্য তীব্র সুন্দর গন্ধ ছড়িয়ে ছোট ছোট বেলী ফুলগুলো একটি
বিমূর্ত সৌরভময় আবহ ফুটিয়ে তোলে !
প্রিয়বরেষু ড্রাকো সজীব আপনার’ জন্য পাঠানো বেলী
ফুলগুলোর সুবাসিত মালা কষ্ট করে আপনি
গলায় পড়ে নিবেন !
আপনার প্রশংসা, আপনার উৎসাহ, আপনার প্রেরণা ও আপনার ভালবাসা না
পেলে কিন্তু আমি আমার লেখা এভাবে লেখা
সম্ভব হতো না ! আপনি আমার জন্য উৎসাহ
প্রশংসার একটি ভান্ডার ! আমি প্রার্থনা করি এই ভান্ডার যেন আমাদের জন্য কখনোই না
ফুরিয়ে যায় ! আপনি ভাল থাকবেন। ভাল থাকুক আপনার মন ! সুস্থ থাকুক আপনার হৃদয়।
আপনার মঙ্গল হোক সবসময় !
-
-

Md.Monyruzzaman Khan
- লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব্যাপারটি অজানা। জ্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।
" বোকা জামান এবং অধরা জলপরীর কাব্যনামা" শিরোনামে একক কাব্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।
তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!
Friends
শায়েরুল ইসলাম
@shaerulislam
Ekhtiar Uddin
@ekhtiar2003
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
রিফায়াত নিগার
@refayat-nigar
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Jannatun Nur
@jannatun-nur
আজীমি
@azeemi
AdabenTatali
@adabentatali


প্রিয় কবি ও মঞ্চবন্ধু,
ভীষণ সুন্দর একখানা কবিতা উপহার দিয়েছেন আজ। বরাবরের মত খুব আগ্রহ নিয়ে পড়ছিলাম আপনার লেখা। পড়তে পড়তে এই কবিতাটি কখন যেন গল্প হয়ে উঠেছে! আমার মনের ক্যানভাসে আপনার শব্দগুলো আনন্দ আর বেদনার রং ছড়িয়ে যে ছবি এঁকেছে আমি বিমুগ্ধ হয়ে এখনো তা দেখতে পাচ্ছি।
এই পাঠক হৃদয়ের অকপট ভালোবাসা আপনার হৃদয় ছুঁয়ে যাক, নির্মল করুক আপনার মন ভোরের ফুটে থাকা ফুলের মত!