-
আমার আকুলতা ভেজানো প্রতিটি শব্দ
আজ ভোরে তাঁদের অধীরতা হারিয়েছে আমার সামনেই।
আমি বাধ্য হয়েছি তাঁদের শবের বীভৎস পরিণতি দেখতে।
এবং নিঃসংকোচে তুলে নিয়েছি প্রতিটি নিহত অধীরতা,সযত্নে।
তারপর ধুলো ভরা শব্দগুলোকে ছড়িয়ে দিয়েছি বাতাসে।
তোমার খুব কাছ দিয়েই সেগুলো উড়ে গেছে আজ সুবচনা।
তুমি নিশ্বাস নিয়েছ তাতে রোজকার মতোই,
আর আমি হৃদয়ের অংশ হয়ে গেছি
তোমার অজান্তেই।
এ যদি প্রেম হয় তবে অধীরতা প্রেমের অংশ নয়।
আর যদি না হয়
তবে এ প্রেমে ব্যাকুলতা নেই।সুবচনা-২৬
1 Comment
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
মুহাম্মদ সাইফুল ইসলাম
@mohammadsaifulislam
ডা. ফরিদ-উজ-জামান খান
@dr-fariduzzaman-khan
Zahidul Jamy
@zahidul
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
রাহেনা বেগম
@rahena-begum
নির্জন প্রহর
@nirjanprohor
Mahbub Al Hasan
@mahbubkfdj


ব্যাকুলতা ছাড়া প্রেমের অস্তিত্ব কোথায়! প্রেম মানেই তো এক তীব্র হাহাকার হৃদয় জুড়ে যা শুধু ভালোবাসা পেলেই শান্ত হয়!