-
বন্ধন
“শিশির” কি তোমাকে নিয়ে যায় নদীর কাছে?
যে নদী বিস্তৃত আর গোপন,
যেখানে মেঘের গর্জনে ঢাকা পড়ে নৌকোর ছলাৎ ছলাৎ শব্দ!
কালচে সবুজ বনানী দু’পাশের খাড়া পাড়ে;
নিরব নিশ্চুপ আশেপাশের গ্রাম!
তখন হয়তো অনেক রাত, কেউ জেগে নেই
ক্লান্ত এবং শান্ত তুমি বসে থাকবে, সাথে কালো কফি!
তখনই মনে পড়বে ভালোবাসাহীন নিঃস্ব তুমি;
দেবার মত কোন ভালোবাসা নেই তোমার কাছে।
অথচ ঠিক তখনই তোমাকে কাছে টেনে নেয় সে,
নদী তখন ফিসফিস করে কথা বলে-
কান পেতে শোন ‘শিশিরে’র ভালোবাসায় মিশে আছ তুমি;
তার সাথে জীবনের পথে হেঁটে চলা
এবং মনের ভিতরে তোমার ডুবে যাওয়া মন!
তখন ডুবন্ত তোমাকে টেনে তুলবে কেউ
যেন এক নাবিক সে, জলের উপর হেঁটে চলে।
শুধু ডুবন্ত মানুষই তাকে দেখে;
আর তখনই আকাশ ভেঙে পড়ে-
জলে ভাসে “শিশির”এর নদীর দুকূল।
আর তখন মনের মধ্যে বিদ্যুৎ চমকিয়ে উঠে
এবং তার স্পর্শ তোমাকে অন্ধ করে।তারপর দুজন হাতে হাত রেখে নদীর গভীরে হেঁটে যায়;
মেঘের আড়ালে সূর্যের উঁকি কিংবা বিজলীর আলো,
আবর্জনা কিংবা ফুল অথবা শিশু-
স্নানের শেষে তোমার বিপরীতে যেন আয়না!
মনের ভিতরে তখন ধারনারা তৈরী হতে থাকে।তখন, সে এবং তিনি-
বিশ্বাস এবং অন্ধত্ব - শুরু হয় পথ চলা
নিখুঁতভাবে মন ছুঁয়ে থাকে মনে; শরীরে শরীর।3 Comments
Friends
Hail-Houdini
@hail-houdini
Dr.Rahena-Begum
@dr-rahena-begum
Shoriful Shoron
@shoriful-shoron
mononesh-das
@mononesh-das
Keya Islam
@keyamoni6970
আর্য
@arjo
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
Nahian Hasan
@hasan009
রাহেনা বেগম
@rahena-begum

অদ্ভুত সুন্দর, মায়াময় কবিতা!