-
অভিবাসী
কান্দরের ধার ঘেঁষে বিস্তীর্ণ ভূমি,
সবুজ ফসল আর খোলা মাঠে মোষের দল;
বাগদী পাড়ায় মাদল আর মহুয়ার ঝাঁজ!
সুনুটি’র অজিত আর সালু’র আজিম
গুলুটি’র শ্যামা চক্কোত্তি আর কান্দি’র হবিব;
প্রগাঢ় বন্ধুত্ব ছিল, ছিল হৃদয়ের টান।
শ্মশানঘাটে মৃতের সৎকার
কিংবা পীরের আস্তানায় ঘোড়া-মোমবাতি;
সালার এর গরুর মাংসে পিকনিকের পাপ,
কলার পাতায় মোড়া পুজোর প্রসাদ;
গ্রীষ্মের ভরন্ত দুপুর, দহলিজে আড্ডা,
রাঢ়ের লালচে ধুলোয় ফুটবল উৎসব,
লালপেড়ে শাড়ি পরা কিশোরীর মুখ
যৌবনের উচ্ছাস, জীবনের আলো।
” স্টেটম্যান্স” এর ছেঁড়া পাতার মত
ছিঁড়ে ফেলে চৌদ্দ পুরুষের ভিটার টান
রক্তের সকল বাঁধন;
পশ্চিম থেকে পূবে নতুন জীবন।নওগাঁর’র অমর ছিলো দূরন্ত কিশোর
ফরিদার রাঙ্গা চুড়ি, টুংটাং স্বর
উজ্জল চোখের মনি, ভাঙ্গনের শব্দের মতন;
পালপাড়ার ধনঞ্জয়ের কাদা মাখা হাত
ঝিনুকের চাকুতে কাটা চুরি করা আম
মতিনের মায়ের কাছে পিঠার আবদার;
সাদাকালো ছবিগুলো লাল হয়ে উঠে
উনসত্তুরে আসাদের সার্টের মতন
নুপুরের ছেঁড়া শাড়ী, ধর্ষণের দাগ!
তখনি গভীর রাত গাঢ় অন্ধকারে
পূব থেকে সন্তর্পনে পশ্চিমের পথে;
শিকড় ছিড়ে নেয়া, নাড়ী পোঁতা ভুমি
বুকের গভীরে শুধু ভাঙ্গার আওয়াজ;
অভিমানী মাতৃভূমি, চোখ ভাসা জল;
গাঢ় অন্ধকারে যেন জোনাকির আলো।পূব থেকে প্রজন্মান্তরে পশ্চিমে ফেরা
কিংবা পশ্চিম থেকে পূবে
ভেসে আসে পুরনো দিন, পুরনো জীবন;
লালচে ধুলো মাটি সারা গায়ে মাখা
মায়ের পরশ যেন শীতল হৃদয়;
সবুজ ধানের ক্ষেত, অবারিত মাঠ
আকাশ ছোঁয়ার মত রিক্ত অনুভুতি
লেবু ফুলের গন্ধ ভাসে ভোরের বাতাসে;
কান্দরের কোল ঘেঁষা শুন্য শ্মশান
আধ ভাঙ্গা দহলিজে নেই কোলাহল;
মাটির ঘর ভেঙ্গে গড়া অট্টালিকা
কালো পিচে মুড়ে ফেলা পায়ে চলা পথ;
ঝাপসা চোখে অজিত খুঁজে বন্ধুর মুখ
কিংবা ফরিদার চোখে অমরের ছবি!
নিজভূমে পরবাসী অভিবাসী জন;
বুক ঠেলে কান্নার চেপে রাখা জল
উঠানে ঘুঘুর ডাক, শ্রান্ত দুপুর
পাকুর ছায়ায় আজও রাখালের বাঁশি
সন্ধ্যায় উলু ধ্বনি, মধুর আজান।
হারিয়ে যাওয়া মোষের গাড়ি, ধুলো মাখা পা
কুয়ার ঠান্ডা জলে জুড়ায় না দেহ;
যান্ত্রিক শকট চলে, শহুরে পোষাকে,
মেকি আজ ভালোবাসা, বন্ধুত্বও তাই
রাজনীতি, সাম্প্রদায়িকতা স্বার্থের জয়!
দোটানায় ডুবে থাকে, দু’দিকেই টান
নিজ দেশে, তবু হয়ে থাকে পরবাসী
গালি শুনে এপারে ‘ঘটি’ ওপারে ‘বাঙাল’।6 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 May 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Hail-Houdini
@hail-houdini
Dr.Rahena-Begum
@dr-rahena-begum
Shoriful Shoron
@shoriful-shoron
mononesh-das
@mononesh-das
Keya Islam
@keyamoni6970
আর্য
@arjo
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
Nahian Hasan
@hasan009
রাহেনা বেগম
@rahena-begum



পুরো দৃশ্যপটটা যেন চোখের সামনে দেখতে পেলাম। অসাধারণ আপনার লেখার স্টাইল, শব্দ নির্বাচন।