Profile Photo

Hasnat-AbulOffline

  • Hasnat-Abul
  • Profile picture of Hasnat-Abul

    Hasnat-Abul

    2 years, 1 month ago

    সোনার হরিণ

    সোনার হরিণ হয়ে তুমি আজ বহু বহু দূরে,
    তবুও সেই তোমাকেই ছুঁতে পারি যখন-তখন
    ভাঙ্গা যায়-গড়া যায় ইচ্ছে যেমন।
    সেই দূরের বাতাসে নেই অক্সিজেন কোন,
    নিঃশব্দে পৃথিবীর রং তাই হয়ে যায় কালো।
    সুমুদ্দুরে নোঙর ছেড়া নৌকোর সারির মতন,
    তখন তোমার মাথার ভিতর ঘুণপোকা।
    তবুও কসম মরা মানুষের, কসম খোদার;
    তোমার কথায় নয়, নয় বজ্রপাতে;
    ফুলের জন্ম হয়েছিলো বৃষ্টির জলে!
    শরৎ আকাশে তখন সাদা মেঘের ভেলা,
    সেইখানে অপ্সরীরা উৎসব করে।
    তাদের গায়ের রং ধবধবে সাদা কিংবা রঙিন।
    তারপর কেটে গেছে অনেক সময়,
    ভরা ‘তৈনগাঙ’ নদী আজ শুকনো ও মরা!
    এখন চলচিত্রের মত সব, সাদা-কালো ছবি;
    মাঝে মাঝে জারুল বা কৃষ্ণচুড়ার ফুল-
    হলুদ বা লাল
    তারা কি আমার মত অথবা তোমার?
    জন্মজন্মান্তরের যেই ঋণ,
    যতছিলো পাপ আর যত ছিলো দেবতার শাপ;
    কসম মরা মানুষের-কসম তোমার!
    তুমিতো জানোই-
    তোমার কসম আমি খাইনি কখনো!
    তবু নও তুমি এক বিন্দু জলের মতন,
    হয়েছ আজ জলের ভিতর এক বিশাল সাগর।

    3
    1 Comment
    • “তোমার কথায় নয়, নয় বজ্রপাতে;
      ফুলের জন্ম হয়েছিলো বৃষ্টির জলে!” অদ্ভুত সুন্দর!

Friends

Profile Photo
Hail-Houdini
@hail-houdini
Profile Photo
Dr.Rahena-Begum
@dr-rahena-begum
Profile Photo
Shoriful Shoron
@shoriful-shoron
Profile Photo
mononesh-das
@mononesh-das
Profile Photo
Keya Islam
@keyamoni6970
Profile Photo
আর্য
@arjo
Profile Photo
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
Profile Photo
Nahian Hasan
@hasan009
Skip to toolbar