-
বর্ণচোরাঃ-
আমাদের লোকসমাজে কিছু কিছু এমন মানুষ আছে যাদের অতি আপনজন মনে করি । এককথায় বলতে পারেন তাদের ছাড়া আমাদের চলে না। তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা অনেকে চলি। আমরা মনে করি তাড়া আমাদের অতি কল্যাণমিত্র।
কিন্তুু একটা সময় আসে এই অতি আপনজন কল্যাণমিত্র আমাদের জানিদুশমন শত্রুতে পরিনত হয়। এই যে এই শত্রুতা কেন হয় কিভাবে তা শুরু হয় কখনো তা প্রকাশিত আর বেশির ভাগ অপ্রকাশিত। আমার মতে এই জিনিস টা সৃষ্টি হয় ঈর্ষা থেকে। যা একসময় হিংসায় পরিনত হয়। তা থেকে একসময় বিবাদ বিভেদ থেকে পরে শত্রু।
আসুন একটি গল্পের মধ্যে তা জানার চেষ্টা করিঃ-
আমরা সকলে কম বেশি মার্কেটিং করি। যার যার নিজেদের পছন্দের এবং অনেক যাচাই-বাছাই করে। ধরুন আপনি একটি শার্ট নিলেন। শার্টটি রঙ ঢঙ আপনার পছন্দ হয়েছে। কাপড়, সুতা মসলিন মাপ’ এবং ওজনে ঠিক আছে। নেওয়ার আগে নিজের গায়ে পড়ে দেখলেন আপনার গায়ের রং এর সাথে যায় কি না বা ফিটিংস ঠিক আছে কি না । সবশেষে দরকষাকষি করে নিজের পছন্দনীয় দাম নিয়ে থাকি। কিনে মনে মনে নিজেকে ভাগ্যবান মনে করি এবং তৃপ্তির সাথে সান্ত্বনা নিই। যাক অনেকদিন পরে একটা ভালো শার্ট নিলাম। অনেক ক্ষেত্রে আপনার পরিবার ও তৃপ্তির ঢেঁকুর তুলে বলে ভালো কাজ করেছ একটি সুন্দর শার্ট নিলে।
কিন্তুু বিপত্তি বাজে তখন যে-ই আপনি শার্টটি আপনি গায়ে দিয়ে বের হলেন। আপনার খুব কাছের একজনের সাথে দেখা হলো। আপনি লক্ষ করলেন সে কিছু টা অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে আছে। { এই অবাক হয়ে তাকিয়ে থাকা সত্যিকার অর্থে অবাক হওয়া নয়। এটা তার ঈর্ষা উৎপন্ন হওয়া। আমাদের কিন্তুু ফাস্ট সাইট লাভ হয় না। কিছু কিছু ক্ষেত্রে ঈর্ষা ও ঘৃণা উৎপন্ন হয়। } আপনি যখন তার কাছে আসলেন। কুশলাদি বিনিময় করলেন তখন পর্যন্ত ঠিক আছে। যে-ই না আপনি বললেন দেখ এই শার্টটা নিয়েছি। আরও বললেন অমুক মার্কেট থেকে এত টাকা দিয়ে। তখন হলো টুইষ্ট সেই সাথে সাথে মুখ ভেংচি কেটে বলল। বেটা এইটা কি শার্ট হল, এই রঙের কাপড় তোর সাথে যায়। চোখ কুচকেঁ বলে দেখ দেখ মাপটা সঠিক নয়। তোকে পুরাই জোকারের মত লাগছে। বরঞ্চ এটি মানাত আমার সাথে এই কালারের শার্ট বল গেঞ্জি বল আমাকে বেশি মানায়। মানে এককথায় এই শার্টটি আপনার জন্য না। একসময় আপনাকে সেই প্রস্তাব দেয় পারলে তুই এটা আমার কাছে বিক্রি করে দেয়। আমি তোকে তোর কিনা ধরে দেব।
সেদিন যখন তার কথায় আপনি রাজি হননি। তখন থেকে দেখবেন তার পর থেকে সে আপনাকে এড়িয়ে চলে। আস্তে আস্তে আপনাদের দূরত্ব শুরু হয়। কারণে অকারণে আপনাদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি হয়। এসময় লক্ষ করলেন সে আপনার সাথে শত্রুর মত আচরণ করতে শুরু কর়ছে। শেষ আপনি ও কি করবেন মানুষের স্বভাব জাত ধর্ম পরিবর্তন হয়ে গেলেন।
এখন বলুন আপনার কি মনে হয় সকলে আপনার অতি আপনজন কল্যাণমিত্র। মনে রাখবেন আমরা যাদের যতই আপন মনে করি না কেন! সকলে যে আপন বা কল্যাণমিত্র নয়। কিছু কিছু বর্ণচোরা ও থাকে।
——– রাজু বড়ুয়া।
চট্টগ্রাম।
০৯ ই মে ২০২৪।#viralpage2024 #viralpost2024 #foryouシ #rajubarua #highlight #আমারব্লগ #গল্প #motivation #motivational #motivationalquotes
2 Comments
Friends
Ibne Sadik
@ibnesadik
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
Khayrul-Alam
@khayrul-alam
কবি মোঃ সামিদুল ইসলাম
@samidul
Dhali Moin
@dhali-moin
Mohammed Shimul Dhali
@shimuldhali
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
যুবক অনার্য
@jubak
mononesh-das
@mononesh-das


আশেপাশে থাকা এ ধরণের মানুষগুলোই আমাদের সবচেয়ে বড় শত্রু। আপনজনের নামে ধূর্ত শেয়াল