-
“প্রিয় জ্যেষ্ঠ পুত্র আমার”
পত্রের শুরুতেই তোমার জন্য অনেক অনেক আদর ও ভালোবাসা।
পর সমাচার এই যে,আমি আশা করিতেছি যে, তুমি অনলাইন ক্লাস সঠিকভাবেই করিতেছো।তোমার সকালের নাস্তা লাল রংগের ঢাকুনি দিয়া, তোমার কনিষ্ঠ ভ্রাতারটা নীল রংগের, তোমাদিগের আদরের তামিম এবং সাকিব ভাইয়ারটা যথাক্রমে সবুজ ও হলুদ রংগের ঢাকুনি দিয়া ঢাকিয়া রাখিয়াছি।ভুল করিয়া অন্য ঢাকুনির টা খাইয়া ফেলিও না। কারণ তোমার আদেশ অনুযায়ী প্রচুর পিঁয়াজ, কাঁচা মরিচ সহযোগে আন্ডার অমলেট, তোমার কনিষ্ঠ ভ্রাতার আন্ডার পোজ, তামিম ভাইয়ার জন্য পাস্তা এবং সাকিব ভাইয়ার পায়েস রাখিয়া আসিয়াছি।অন্যের খাদ্য দেখিয়া মন চঞ্চল হইতে পারে, তাই বলিয়া অন্যেরটা খাওয়া অন্যায় হইবে। গতকাল রাত্রিরেতে তোমরা সকলে নিজ নিজ নাস্তার ফিরিস্তি দিয়াছিলে, তাই আর অন্যেরটায় নজর দেওয়া সমিচিন হইবেনা।
দুপুরের খাদ্য নাম সংযুক্ত পৃথক,পৃথক গরম বাক্সে রাখিয়া দিয়াছি, আশা করিতেছে ইহা লইয়া কোন সমস্যা হইবে না। একটা কাগছে লিখিত বাক্স আছে, যাহাতে লিখা আছে ” সার্বজনিন” ইহা হইলো “শাক” যাহা সবাইকে খাইতে হইবে। কেহ যদি না খায় তৎক্ষনাৎ আমাকে দূরালাপনীর মাধ্যমে জানাইতে হইবে।
এইবারে আসি তোমার বিষয় এ জরুরী কতক কথা- তুমি যে অনলাইনে ক্লাসেই থাকো না, মাঝেমধ্যে অনলাইনে গেমিং, এবং তোমার কতক বান্ধবীদিগকে (আমি যাহাদের নাম জানি না, তাই তাহাদিগকে আমি নসিমন-করিমন নাম দিয়াছি) ক্ষুদ্র বার্তা দিয়া থাকো তাহা কিন্তু আমি অবগত আছি।
প্রিয় জ্যেষ্ঠ পুত্র, আমার আম্মা, তোমার নানী বলিতেন- আগা (আগের) হাল( বাড়িতে যাহিয়া বুঝাইবো) যেইদিকে যায়, পাছা( পিছনের) হাল ও সেইদিকে যায়।” বিষয় টা একটা রুপক হিসাবে দেখানো হইয়াছে, মানে তুমি যাহা করিবে, তোমার ছোট ভাই ও তোমার দেখাদেখি তাহাই করিবে। তাই বলিতেছি- ক্ষুদ্র বার্তা দেওয়া এক্ষণ বন্ধ করিয়া ক্লাসে মনোনিবেশ করো।
গ্যাসের চুল্লী ধরাইবে না, দরোজা খুলিবে না, নামাজ, গোসল নির্দিষ্ট সময় পড়িবে।
আমার আজিকে অফিস থাকিয়া যাইতে কিঞ্চিৎ দেরি হইবে।
তোমার কনিষ্ঠ ভ্রাতাকে আমার আদর দিও।
বিঃদ্রঃ ক্লাস শেষ হইবা মাত্রই “মুখবই ” থাকিয়া বাহির হইবে।
আমার “মুখবই” তোমাদিগের দুই ভ্রাতার কারণে বারোয়ারী হইয়া গিয়াছে। এ যেন আমার হইয়াও আমার নহে। আমার সকল পরিচিত জন ভাবিয়া থাকেন যে, আমিই মনে হয় “মুখবই” খুলিয়া সারাদিন বসিয়া থাকি। আসলে তোমরা দুইভ্রাতা যে আমার মুখবই ব্যবহার করিয়া ক্লাস, তর্ক-বির্তক ক্লাস সব করিয়া থাকো তাহাতো কেউ জানে না।
আজ এখানেই ইতি টানিতেছি।
ইতি তোমার একমাত্র আম্মু8 Comments-
-
-
দারুণ মজা পেলাম! আপনার ছেলেও বোধ করি এমন একটা চিঠি পেয়ে আনন্দিত হবে। একই ছন্দে চলা জীবনে এমন কিছু জীবনকে রঙ্গিন করে।
-
Friends
নাঈম অরণ্য
@aronnonaim
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
naznin shamim
@nazninshamim
Md Mofiz
@mdmofiz
MAHMUD HAYAT
@mahmudhayat
wajibad
@wajibad
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
সুবহা জাহান
@subhajahan
Intisar Jabed
@intisarjabed



বাহ! বাহ! খুব সুন্দর আর মজার চিঠি, পড়তেই মনটা ভালো হয়ে গেল!