-
কাউন্সেলিং মানে যে কোন বিষয়ে মানুষকে তথ্য দেয়া। সেটা যে কোন বিষয়ে হতে পারে। যেমন- পেশা, মাদক, পরিবার,ভয়,ট্রমা ইত্যাদি। ক্লায়েন্ট যে সমস্যা নিয়ে কাউন্সেলরের কাছে আসেন সে বিষয়ে তথ্য দেন আর তার ভিত্তিতে ব্যক্তি তার পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়। তার মানে এই নয় কাউন্সেলর সিদ্ধান্ত দিয়েছেন। তিনি তথ্য দিয়েছেন আর ক্লায়েন্ট সিদ্ধান্ত নিয়েছেন।
উদাহরণ দিয়ে যদি বিষয়টি বুঝার চেষ্টা করি- ধরুন, আপনার শরীর এ একটা সিষ্ট হয়েছে।বর্তমানে সিষ্টের কারণে আপনার কোন সমস্যা হচ্ছে না, কিন্তু পরবর্তীতে সমস্যা হলে আপনাকে অপারেশন করতে হবে। এই যে আপনাকে ডাক্তার জানালেন- বিষয় টি (তথ্য দিলেন)এরপর আপনি সিদ্ধান্ত নিবেন যে এখন অপারেশন করবেন নাকি পরে করবেন( সিদ্ধান্ত আপনি নিলেন)।
এরপর যখন আপনি অপারেশন করতে যাবেন, তার ও কিছু নিয়ম আছে। যেমন- অপারেশন এর আগে বন্ডসই করতে হয়, যে তিনি জেনে, বুঝে অপারেশন এর সিদ্ধান্ত নিয়েছেন।পরবর্তীতে কোন সমস্যা হলে তার দ্বায়ভার আপনার নিজের।
ঠিক তেমনি আমরা কাউন্সিলররাও ক্লায়েন্ট এর সাথে চুক্তি পত্র সই করি।
বিশ্বের সব জায়গায় এটাই নিয়ম।
আবার সেই অপারেশন কিন্তু নিজ পরিবারের কেউ যদি ডাক্তার থাকেন তিনি সাধারণত করেন না।ঠিক তেমনি আমরা কাউন্সিলররাও আমাদের পরিবারের কাউকে কাউন্সলিং করতে পারবো না বা পারিনা।
আমারা সাধারণত মনে করি যে কাউন্সেলিং মানেই হলো জীবনে কোন সমস্যা হলে তখন কি করতে হবে সে বিষয় এ উপদেশ দেয়া। যে কোন উচ্চশিক্ষিত মানুষও মোটামুটি এধারণাই পোষণ করেন। আমরা প্রায় শুনে থাকি- কেউ,কেউ বলে থাকেন ” আমি কাউন্সেলিং করলাম।”
যে কারণে এদেশে যে কেউ কাউন্সেলিং করে এবং করতে পারে। এই পেশায় একজন বিশেষজ্ঞ হলে তার কি যোগ্যতা হতে হয় তা কেউ ভাবার প্রয়োজনীয়তা বোধ করেন না। বা এই পেশার কারো সাথে কাউন্সেলিং করা মানে সে আপনাকে কতগুলো সিদ্ধান্ত দিয়ে দিবে তা নয়। আমাদের দেশে কাউন্সেলিং ব্যাপারটি সবার কাছে এমন যে তিনি যেভাবে বলে দিবেন বা তিনি যেভাবে মনে করেন সেভাবে কাউন্সেলর কাজ করবেন।
কাউন্সেলিং মানে যখন যেমন ইচ্ছে কথা বলে গল্প করে সিদ্ধান্ত নেয়া নয়।আমাদেরকে মাঝেমধ্যে শুনতে হয়- কি আর করেন আপা! দরজা বন্ধ করে গল্প করেন।আসলেই গল্প করি, তবে অন্যরা যে ভাবে করেন সেভাবে না।
অনেকে আমাদেরকে বলেন- “আপা, আমার ছেলে/ মেয়ে একদম পড়াশোনা করছে না, ওর কাউন্সেলিং করেন। ” এভাবে কাউন্সেলিং হয় না। ওর বর্তমানের সমস্যার জন্য আমাদেরকে ওর অতীত জানা প্রয়োজন। বা অনেকে(পরিচিত) ফোন করে বলেন- আমার স্বামীর সাথে ঝগড়া হচ্ছে,কাউন্সেলিং করেন।এভাবে আপনার সমস্যার সমাধান দেওয়া কাউন্সেলিং না।
আমাদের হাতে কোন ম্যাজিক ল্যাম্প থাকে না যেটার সুইচ অন করবো আর আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। কাউন্সেলিং একটা কাঠামোবদ্ধ প্রক্রিয়া।
আবার কাউন্সেলিং এমন না যে আপনার মাথা ব্যথা করছে আমরা আপনাকে “নাপা” দিয়ে দিলাম। আমরা মাথা ব্যথার কারণটা আগে খুঁজে বের করি এবং তারপর তাকে জানাই- “নাপা” “অ্যাসপিরিন” দুই ঔষধ আছে, দুই ঔষধ এর সাইড ইফেক্ট সম্পর্কেই তথ্য দেই।এরপর সিদ্ধান্ত নেন ক্লায়েন্ট।
কাউন্সেলিং এর জন্য নির্ধারিত সময়, নির্ধারিত স্থান ঠিক করতে হয়।
আমাদের দেশে এই পেশা সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে হলে পেশাটি সম্পর্কে সবাইকে সঠিক ভাবে জানার চেষ্টা করতে হবে,তবেই সুফল পাওয়া সম্ভব ।
আমাদের সবার ই মানসিক স্বাস্থ্য সেবার প্রয়োজন, তাই সঠিক ভাবে এই পেশাটিকেও আমাদের জানা দরকার।8 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 May 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Hasina Sultana Rima Rima
@hasinasultanarimarima
আনিকা মারজান ইরা
@anikamarjanera
Marketing Online
@marketingonline
Munmun Chakraborty
@munmunchakraborty
Md Babul Hossain
@mdbabulhossain
আনিকা ইসলাম হৃদিতা
@hridita
আয়মন সিদ্দিকা উর্মি
@asurmi85
Song For Peace
@songforpeace
Sahriar Rubaiat
@sahriarrubaiat


আমরা অনেকেই আছি, যারা ভীষণ মুখচোরা। এতটাই ইন্ট্রোভাট যে, দোকানে গিয়ে ঠিকমত বলতে পারিনা আমাদের কি প্রয়োজন। তাঁরা, আসলে কতটুকু নিজেদের সমস্যাগুলো কাউন্সেলিং এর সময় প্রকাশ করতে পারে?