Profile Photo

মো দানিয়াল আরাফাত (প্রমিস)Offline

  • MD-Daniel-Araphat-Promice
  • ___আগুন-হনন___
    আগুন তোমায় ছুঁয়ে দেখব একদিন,
    দেখব নেভাতে পারি, নাকি তুমিই জ্বালিয়ে দাও।
    দেখব কত মত্ত পুড়িয়ে তুমি নরক বানিয়েছিলে;
    আর যেসব গাছ, পাখি, জানোয়ার পুড়িয়ে অবাঞ্ছিত আত্নার সংখ্যা বাড়িয়েছিলে-
    তাদের পরিণতি কোথায়?
    যেদিন সর্বোচ্চ প্রশান্ত হতে পারব,
    প্রচন্ড শীতলতা নিয়ে তোমার কাছে আসব।
    জানতে পারবে, সবাই উত্তাপের কাছে হারেনা।
    তোমার সাথে জিততে আসবনা।
    তুমি আমি ভিন্ন ভিন্ন মাত্রার,
    আমাদের মাঝে প্রতিযোগিতা চলে না।
    শুধু আগুন-হননের প্রদাহ, যা তোমার জানা নেই,
    তা-ই শেখাতে আসব।
    অন্দরের বিভীষিকা নেভানো শেখা হয়ে ওঠেনি এখনও,
    নিয়ত তাতে পারদর্শী হয়ে উঠছি,
    উন্নত শীত হয়ে এক আচমকাই তোমার সাথে দেখা হয়ে যাবে ঠিকই।
    –✍️মো দানিয়াল আরাফাত
    ১৯ই মে, ২০২৪ইং

    4
    5 Comments
    • আগুন আর কতোটুকু পোড়ে ?
      সীমাবদ্ধ ক্ষয় তার সীমিত বিনাশ,
      মানুষের মতো আর অতো নয় আগুনের সোনালি সন্ত্রাস।

      আগুন পোড়ালে তবু কিছু রাখে
      কিছু থাকে,
      হোক না তা শ্যামল রঙ ছাই,
      মানুষে পোড়ালে আর কিছুই রাখে না
      কিচ্ছু থাকে না,
      খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই। – হেলাল হাফিজের এই কবিতাটা মনে পরে গেলো।

    • আগুনের মতই তীব্র, বেশ ভালো লাগলো পড়ে!

Skip to toolbar