Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • চেনা মুখ অচেনা রূপ
    – পি কে সরকার

    জীবনের গল্পেরাও…
    আজ নিরুদ্দেশ,
    স্বপ্নেরাও আজি…
    অভিমানে মুখ ফিরে,
    নিঃসঙ্গতায় আনমনে…
    চেয়ে থাকা…
    শুধুই স্মৃতির পানে।

    স্মৃতির পাণ্ডুলিপি এসে বলে…
    কে ছিল, কে নেই…
    কে আছে…
    দেখে নেও ভালো করে;
    দেখলেম…
    অনেক চেনা মুখ…
    অচেনা রূপ,
    সুখসাগরে দিয়েছে ডুব।
    নব সুরে…
    বিলাস গীতি;
    তনমন নব ঢেউয়ে,
    হুল্লোড় কাম স্রোতে।

    আর এ দিকে….
    অতীত প্রদীপ্ত প্রাণে,
    প্রাণবায়ু…
    বলছে তারে..
    আমি কিন্তু যাব চলে,
    হঠাৎ করে…
    কিছু কি বলার আছে?
    না….!!
    আমি জেনে গেছি,
    বেলা শেষে…
    আপন পর;
    সে সব মিছে।

    6
    8 Comments
    • সেই চিরচেনা অনুভব, ভালো লাগলো খুব!

    • অসাধারণ

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 May 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • ছিলেন কোথায় এত দিন প্রিয় কবি!? সব ভালো ছিল তো?

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar