Profile Photo

অসীম রহমানOffline

  • ashim_rahman
  • রোমশ

    ঘাস কর্কশ_
    মাটি ভেদ ক’রে
    উঠে আসছে
    পশুর গন্ধ
    জ্ব’লে উঠছে
    পশুর গন্ধ,
    ঘাস পিতলের
    ঘাস ব্রোঞ্জের।

    আমরা স্থির থাকি
    পালিয়ে যাই না,
    মাটি ফেটে যায়,
    বুনো ক্ষ্যাপা মোষ
    দেখায় তাণ্ডব_
    ঢাক বাজছে
    আকাশ চৌচির
    চূর্ণ চূর্ণ!

    বাজছে আমাদের _
    নার্ভগুচ্ছ
    সাগরগুচ্ছ
    পিলারগুচ্ছ!
    ঘাস কর্কশ
    পশুর গন্ধ
    ঘাস ব্রোঞ্জের_
    সিসার,লৌহের
    ঘাস তা্ম্রর।

    মাটি ফেটে গিয়ে
    ফোয়ারা উঠছে
    নোনতা রক্তের,
    এখানে নস্যি
    রক্ত বাদলা!
    দু’কান ভ’রে দ্যায়
    কুমির কান্না।

    পাগল দেবশিশু
    ছেনছে কাদা আর
    কালচে পচা জল:
    হিংস্র পশুদের
    বধির ভাস্বর।

    আমরা ক্ষুধার্ত
    আমরা তৃষাঅলা _
    পশুর গন্ধে
    আমরা পেট ভরি,
    আমরা পান করি
    পশুর গন্ধ।

    মাটি ভেদ ক’রে
    উঠছে গল্ গল্
    গন্ধ লেলিহান
    জ্বলছে নীলাগুন_
    গন্ধ শিল্প?
    এইতো আপাতত
    ভাত,মদ্য!

    4
    3 Comments
Skip to toolbar