Profile Photo

Nishat Salsabil NilimaOffline

  • nilima1
  • Profile picture of Nishat Salsabil Nilima

    Nishat Salsabil Nilima

    1 year, 11 months ago

    আমি মূলত সে-ই জায়গা গুলো এড়িয়ে যাই যেখানে আমাকে মানায় না/ অপ্রস্তুত লাগে কিংবা যোগ্যতা অনুযায়ী ঠিক পারফেক্ট নই! সেটা হোক কোনো জায়গা থেকে কিংবা মানুষ/ প্রিয় মানুষের থেকে- এ ধরণের আশংকা থাকলে আমি দূরে সরে যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করি!
    ভালোবাসা কিংবা সঙ্গীহীন বেঁচে থাকা কঠিন,যন্ত্রণাদায়ক হলেও অসম্ভব নয়! তবে আত্নসম্মান ছাড়া অথবা অযোগ্য ইম্পারফেক্টনেস নিয়ে কোথাও থেকে গেলে আয়নায় নিজেকে আরো বেশি কুৎসিত বলে মনে হবে! দাগের মত আপনার ইম্পারফেকশন কোনো দর্পন ছাড়াই চোখের সামনে জলজল করবে প্রতিনিয়ত!
    সামান্য একটুখানি জীবন! আধেক সময় কাটিয়ে ফেলেছি, স্মৃতিও জমেছে ঢের… আর ক’টাদিন কাটিয়ে সৃষ্টিকর্তার সাথে বোঝাপড়ার অপেক্ষা জমাই বরং এবার!

    -নীলিমার আত্নকথা
    -নিশাত সালসাবিল নীলিমা

    3
    3 Comments

Friends

Skip to toolbar