Profile Photo

কে,এম, আশিকুল আলম রিজনOffline

  • ashiqulalamrejon
  • অহেতুক শোক প্রকাশ করি না আমি

    আমি দাঁড়িয়ে আছি ট্রেন লাইনের ধরে,
    সকালের পবিত্র নরম কোমল রোদ জড়িয়ে আছে আমাকে,
    শীতের সকাল রোদের সাথে মিশে আছে শীতল অনুভূতি,
    ট্রেন লাইনের ঐ ধারে তিনটি শিশু খেলছে আপন মনে,
    খেলার দ্রব্য ক্যাসেটের ফিতে,
    বাঁশের সাথে ফিতে বেধে অন্য পাশ থেকে শিশুরা টানছে,
    শিশুরা কি জানে এই ফিতেতে কতো স্মৃতি, কতো ভালোবাসা লুকিয়ে আছে,আছে কতো স্বপ্ন জমা,
    আবার মনে হল শিশুদের এই আনন্দপূর্ন খেলার মূল্যও যে অমূল্য,
    তাদের এই খেলার মধ্য দিয়ে জমা হবে কতো স্মৃতি, কতো ভালোবাসা, কতো স্বপ্ন,
    কর্মের কারণে যা ধ্বংস হবার তা প্রমানের ভিত্তিতেই ধ্বংস হয়,
    তা নিয়ে অহেতুক শোক প্রকাশ করি না আমি।

    4
    4 Comments
Skip to toolbar