Profile Photo

Payel Akhter Jyoti NurOffline

  • Payel
  • Profile picture of Payel Akhter Jyoti Nur

    Payel Akhter Jyoti Nur

    2 years, 2 months ago

    এক মহাকাল দূরে
    পায়েল
    শিউলিরা বৃথাই ঝড়ে ছিল
    এক মহাকাল ধরে
    সে তো আর ফিরবেনা …

    তবে থাক না অপূর্ণ কিছুর সমাপ্তি ,
    বন্দি হোক চিরতরে
    গোপন মনের দোয়ার
    অপূর্ণ থাক কিছু পূর্নতার প্রতিশ্রুতি
    সেই পথে আর দৃষ্টি নাই রাখলাম ..
    অন্ধকারে বন্ধ থাক

    কিছু আসক্তি আত্নার কাছে
    আত্তিক ভাবে লুকিয়ে থাক ,
    অনুভূতি গুলো অনুভবে থাক
    একটা হাসির খাঁচায়..
    থাক না সব অভিমান
    একসঙ্গে দেওয়াল বেধেঁ

    আমি আর ফিরলাম না
    রাখলাম না কোন শব্দ
    থাক তবে এখানেই …
    খুব যত্নে গুছিয়ে রাখা
    শুদ্ধতম অনুভূতি ,
    অপেক্ষা হীন আশা হীন
    দোয়ার আদলে,
    সুন্দর স্বরনে

    তবে সে দূরেই থাক
    এক মহাকাল দূরে
    কখনো দেখা না হোক
    সিমার সিমান্তরে…

    ১৭-৬-২০২৪
    রাত ১০:৩০ ,
    সোমবার

    3
    4 Comments
Skip to toolbar