Profile Photo

shamsuddin harunOffline

  • pressmanbd
  • Profile picture of shamsuddin harun

    shamsuddin harun

    1 year, 11 months ago

    শূন্যে ওড়াই পুণ্যের ঘুড়ি
    ______শামসুদ্দিন হারুন

    কিছু
    মোহন শব্দের ঠোঁটে চুমু খেতে খেতে
    আমি জানতে চাইলাম, ভালোবাসো ?
    তুমি
    দুই গালে দুই টোল ফেলে বললে
    আকাশে মেঘ,বৃষ্টিতে ভিজি আসো.. !

    ইচ্ছে
    আমার ভালোবেসে ভেঙ্গে চুরে যাই
    ধুন্ধুমার ভাংচুর করি দু’জনেই প্রতিদিন ।
    ঈশ্বর,
    ভুলভাল সব ভুলে যান, জীবন কাব্যের
    এইখানে এই বার একখানা যতি দিন !

    এরপর
    চলো ভেসে যাই মেঘের ভেলায়, ওড়াই ঘুড়ি শূন্যে
    বাকিটা
    সময় কেবলই কাটুক দু’জনের ভালোবাসা পুণ্যে।

    6
    6 Comments
    • শব্দের নিপুন বুনন।
      জম্পেশ একখানা কবিতা হয়েছে !

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • বাহ্! চমৎকার কবিতা!
      পড়তেই মনটা ভালো হয়ে গেল, ভালোবাসা নেবেন!

    • ভাল লাগল। সত্যিই অসাধারণ।

Skip to toolbar