-
প্রিয় রোহান,
শুভ জন্মদিন আব্বু।
তোমার জন্মদিন আর আম্মু তোমাকে চিঠি দিবে না? তাই কি কখনও হয়?
তোমার আম্মু যেমন দ্রুত রান্না করতে পারে ঠিক তেমনি দ্রুত চিঠি ও লেখতে পারে।
কিন্তু রান্নাও ভালো হয় না এবং চিঠি ও ভালো হয় না।
তুমি আজ ১৬ বছরে পা দিলে আব্বু।এই বয়সকে “সুইট সিক্সটিন” ও বলা হয়।
তোমার “বস” তো তোমকে বদমাইশি করে বলছে- “এখন যদি তুমি অন্য দেশে জন্মগ্রহণ করতে তাহলে…. পান করার অনুমতি পেতে😆, আর যদি তুমি জার্মানিতে জন্ম গ্রহণ করতে তবে তোমার ১২ বছর বয়স থেকে ই.. পান করতে পারতে , বাবা-মাকে সাথে নিয়ে।”
তোমার বস তো ছোট্ট বেলা থেকেই দুষ্ট , তাই তোমাকে এগুলো বলে রাগানোর চেষ্টা করে।
যে যাই বলুক আমি তো আমার ছেলেকে জানি।
আব্বু , আমি যেহেতু TA practitioner তাই TA এর ভাষাতে তোমাকে তোমার বয়স সম্পর্কে কিছু বলতে চাই।
Pamela Levin , Child development cycle কে ৬টি স্টেজ এ দেখিয়েছেন –
1. Being stage- Birth to six months
2. Doing stage – Six months to Eighteen months
3. Thinking stage- Eighteen months to Three Years
4. Identity- Three to Six Years
5. Skilfulness- Six to Twelve Years
6. Regeneration- Thirteen to Nineteen Years
তুমি এখন স্টেজ ৬ এ আছো।
এই স্টেজ এ যারা থাকে তারা তর্ক এবং ঝামেলা করতে পছন্দ করে, কেউ কিছু বললে সেটা করতে চায় না।বাবা-মা র থেকে আলাদা থাকতে চায়।
এই বয়সে বিপরীত সংগীর প্রতি আকর্ষণ দেখা দেয়। এই বিষয় এ জানার আগ্রহ বেশী থাকে। বিভিন্ন ভাবে জানার চেষ্টা করে।
আরও অনেক বিষয় আছে যেগুলো পার করে এসেছো ১ থেকে ৫ স্টেজে ,সেগুলোর সমাধানের চেষ্টা করে এই বয়সে।
এই বয়সের Injunctions- Don’t grow up.
কি খুব কঠিন মনে হচ্ছে আব্বু?
একদম ই কঠিন বা ভয়ের কিছু না।
এই পরিবর্তন গুলো , আগ্রহ সব কিছু ই স্বাভাবিক।
তোমার যদি কোন বিষয় এ জানতে ইচ্ছে করে তবে সেটা এমন একজন এর কাছে জানা উচিৎ – যিনি তোমাকে সঠিকভাবে বিষয় টা বুঝিয়ে বলতে পারবেন।যেমন আমি।
এখানে লজ্জা পাওয়ার , ভয় পাওয়ার কিছু নেই।
কিন্তু তুমি যদি সেটা না করে বন্ধুদের কাছ থেকে জানাতে চাও, তাহলে কি হবে?
তাহলে তুমি সঠিকভাবে উত্তরটা পাবে না, ভুল ভাবে জেনে , ভুল ধারণা নিয়ে বড় হবে।
এবার আসি এই বয়সে তুমি কি কি পারো –
এই বয়সে তুমি জানতে পারো তুমি কে।
তোমার যোগ্যতাকে তুমি কাজে লাগাতে জানো। সম্পর্ক তৈরির ক্ষেত্রে তোমার আগ্রহ বাড়াতে তুমি সক্ষম।
তুমি একসময় বড় হবে আমি সেই অপেক্ষায় আছি।
আমার ভালোবাসা তোমার সাথে আছে এবং আমার বিশ্বাস তোমার যে কোন প্রয়োজন এ ,তোমার সাহায্যের জন্য তুমি আমাকেই জানাবে।
অনেক অনেক আদর, ভালোবাসা ও দোয়া রইলো তোমার জন্য।
আল্লাহ আমার সন্তানদেরকে আমার চক্ষু শীতলকারী করুন।
ইতি
তোমার আম্মু
01.07.244 Comments
Friends
naznin shamim
@nazninshamim
Md Mofiz
@mdmofiz
MAHMUD HAYAT
@mahmudhayat
wajibad
@wajibad
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
সুবহা জাহান
@subhajahan
Intisar Jabed
@intisarjabed
মেঘ
@megh
রোদেলা শিশির
@rodelashishir


জন্মদিনের সেরা উপহার!
অনেক অনেক শুভ কামনা রইল রোহানের জন্য!