Profile Photo

ডা. ফরিদ-উজ-জামান খানOffline

  • Dr-Fariduzzaman-khan
  • খোঁজা

    যদি অকস্মাৎ চলে যাই
    কৃষ্ণ মেঘেরা দলবেঁধে আসে আমার ঘরে
    হাওয়ায় লুটোপুটি খায় স্বপ্নগুলো
    আমি বিকেলের ম্লান রোদের মতো ফুরিয়ে যাই।

    আমাকে মনে রেখো না
    ব্যথা পেয়ে আঁচলে মুখ ঢেকো না
    বিষাদের ডম্বরু বড়ই বিস্বাদ লাগে
    আমি সইতে পারি না কারো লোনা চোখের জল।

    যদি ভালোবাসো, দুহাত বাড়িয়ে দাও দিগন্তে
    যেখানে সবুজ অরণ্য ভরে আছে ছোট্ট ঘাসফুলে
    মেহেগিনি বনের ফাঁকে স্বর্নলতায় দোল খায় ফিঙে
    যেখানে সারাদিন খেলা করে দোয়েল, শালিক,ডাহুক।

    আহা, পানকৌড়ি, কী অবাক ডুব সাঁতার
    চোখ গেলো চোখ গেলো বলে দিনমান আহাজারি চোখ গেলো পাখি
    কোন সে ভুলে যাওয়া স্বপ্নের কথা জাগিয়ে দেয়
    ছোট্ট টুনটুনির বাসা।

    যদি আমাকে মনে পড়ে, তবে
    ভোরের শিশির ভেজা দূর্বা মাড়িয়ে চলে যেও একাকী
    ঝরা শিউলি হাতে তুলে বলো, এইতো এখানেই তুমি
    অনন্তকাল খুঁজেছিলাম যারে অস্তিত্বের অহংকারে।

    8
    10 Comments
Skip to toolbar