Profile Photo

মানজারুল ইসলাম দুলালOffline

  • manjarulislamdulal
  • – শর্ত

    তোমাকে একদিন যেতে হবে
    সেই সবুজ ঘেরা খোলা মাঠ দিয়ে
    দক্ষিণা বাতাস গায়ে লাগিয়ে
    তামাক টানের সুরে সুরে বাঁকা আইলের
    এক চিমটি মাটির টানে।

    তোমাকে যেতে হবে বৃক্ষের ছায়ায়
    যেখানে বসে গানের ছন্দে ছন্দে
    নদী কথা বলে–
    নারী হাসে আঁচল ঢেকে লাল আভায়।

    তোমাকে যেতে হবে পুকুর পাড়ে
    যেখানে অগণিত বৃক্ষের মাঝে লুকিয়ে
    থাকা দেশজ শাকপাতা।
    যে রৌদ্রে বৃষ্টিতে অপমানিত হয়ে
    আজও বেঁচে আছে।

    তোমাকে যেতে হবে রক্তের স্পন্দনে
    ভালোবাসার বসন্ত নীড়ে।
    এই কনক্রিটের নোংরা শহর আর
    দূষিত বাতাস ছেড়ে।

    2
    2 Comments
Skip to toolbar