Profile Photo

ডা. ফরিদ-উজ-জামান খানOffline

  • Dr-Fariduzzaman-khan
  • বন্দনা
    তোমার দৃষ্টি নত হোক
    পাথুরে মাটিতে হোক জীবনের অঙ্কুরোদগম
    পৃথিবী হোক প্রেমের অভয়ারণ্য
    ভালোবাসা হোক নিপুণ মারনাস্ত্র

    বুকের জমিনে সবুজ ঘাসফুল
    লাল আভরণ
    উন্মোচিত হোক ভোরের রোদে
    পাথরে পাথর ঘষে জাগুক প্রান
    নিত্য অহংকারে

    তোমার দৃষ্টি নত হোক
    চাঁদের মতো ঝরুক জ্যোৎস্না
    উষ্ণ শিশির সারারাত গলে পড়ুক
    কবিতার মতো কবোষ্ণ ভালোবাসায়
    জয় হোক তোমারই
    জীবনের, সঙ্গীতের, ভালোবাসার

    4
    1 Comment
Skip to toolbar