Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    • 2 years, 3 months ago

    বৃষ্টির সাথে মন খারাপের খুব মিল, আবার নিরবতার আলস্যে নেতিয়ে পরা মনকে শান্ত করার জন্য ও বৃষ্টি খুব প্রয়োজন।কখনো ডুকরে কাঁদার স্বাদ হলে বৃষ্টিকে বেছে নেয়া যেতে পারে।
    আমিতো বৃষ্টির প্রেমে পরে গেছি সেই ছোট্ট বেলাতেই।ছড়া আর কবিতা মুখস্ত করার প্রিয় সময় ছিলো বৃষ্টি বেলা।
    কৈশোর আর যৌবনে বৃষ্টি হলো পরম বন্ধু আমার।গান শুনতে ভালো লাগে , বই পড়তেও ভালো লাগে। ঝাল ঝাল করে চিড়া, মুড়ি আর বাদাম ভাজা খেতে মন্দ নয়।
    আরাম করে ঘুমানোতে বৃষ্টির জুড়ি নেই।
    আমি বড়ো বৃষ্টি ভালোবাসি।তার রিনিঝিনি শব্দে আমি যেনো হারিয়ে যাই দুরে বহুদূরে!

    রুবা//

    6
    5 Comments
Skip to toolbar