Profile Photo

Aziza PushpoOffline

  • Aziza-Alam-Pushpo
  • Profile picture of Aziza Pushpo

    Aziza Pushpo

    2 years, 2 months ago

    মনে পড়ে যায়
    – আজিজা আলম পুষ্প

    মনে পড়ে যায় সেই শেষ বিকেলের কথা,
    যখন তুমি থাকতে আমার অপেক্ষায়।
    মনে পড়ে যায় সেই সন্ধ্যার কথা,
    যখন তুমি থাকতে দাঁড়িয়ে আমায় দেখার অপেক্ষায়।
    মনে পড়ে যায় সেই ল্যম্প পোস্ট এর কথা,
    যেখানে তোমার আর আমার প্রথম কথা।
    মনে পড়ে যায় তোমার সেই চোখের চাওনি,
    যা থাকত শুধু আমার অপেক্ষায়।

    বারান্দায় দাঁড়িয়ে আজও মনে পড়ে যায়
    তুমি ছিলে দাঁড়িয়ে সেই এক কোনায়।
    মনে পড়ে যায়, হঠাৎ করে তোমার আর আমার দেখা হয়ে যাওয়া,
    দূর থেকে দেখা সেই হাসি মুখের কথা, চোখের চাওনির কথা।

    এখনও মনে পড়ে যায় সেই প্রথম চিঠির লেখা
    যার প্রতিটা শব্দ আমার এখনও আমার মনে গাথা।

    মনে পড়ে যায় তোমার বিদায় বেলা,
    সব কিছু মিথ্যা বলে চলে যাওয়া,
    মনে পড়ে যায় সেই রাতের কথা,
    যখন বলেছিলে কখনো চলে যাবেনা।

    আজও মনে পড়ে যায় সেই কান্নার কথা।

    8
    9 Comments
Skip to toolbar