Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    1 year, 10 months ago

    জন্মদিনে
    আহমেদ হানিফ

    ক্লান্তিতে শরীরটা বড্ড অবসাদগ্রস্ত
    বিরামহীন কর্মযজ্ঞে ভুলে গিয়েছি
    ভুলে যাওয়া নিত্য অভ্যাস যেন-
    কত কথা যে বেমালুম ভুলে যাই।

    অন্তঃপুরে উৎপাত হবে হয়তো
    বজ্রনাদে শরীরটা হকচকিয়ে উঠবে
    মনোহর রূপিণী ক্রোধাক্রান্ত-
    আজ তার জন্মদিন ছিলো।

    যথোচিত শব্দের বরষণে
    কত যে দোষ আজ উন্মোচিত হবে
    কত মানুষের যে তুলনা-
    আজ তার জন্মদিন বলে।

    অমানিশীথে তারাদের লুকোচুরি
    ক্লান্তিতে চোখ বুজে আসে
    তবুও জাগতিক সুখানুভূতিতে পরাস্ত-
    বেমালুম ভুলে যাই সবকিছু।

    অন্তঃপুরে শান্তি চুক্তির আহ্বান
    পা টিপে টিপে যাচ্ছি
    কোলাহল থেমে গেছে বহু আগে-
    ভালো মানুষ বোধহয় এমনই।

    বাহুডোরে আবদ্ধ করেই
    মৃদুস্বরে দোষ স্বীকারে
    বলছি শুভ জন্মদিন-
    শুভ হউক আমাদের একসাথে চলাতে।

    সকল যাতনা ভুলে
    হরিষে শব্দযোগ-তুমি না
    তুমি পৃথিবীর সবচেয়ে ভালো-
    বহুকাল থেকো কাছে বহু কাছে।

    স্মরণে উদিত হয় কত কিছু আজ
    কত অপারগতার মাঝে
    দিনগুলো চলে যায়-
    ক্লান্তি আর ভুলতে ভুলতে।

    জড়িমা ভুলে তার সহজ স্বীকারোক্তি
    তুমি এমনই ভালো আছো
    আমি সব মিছিমিছি বাহানা ধরেছি-
    জন্মদিন এইতো বুড়িয়ে যাওয়ার গল্প বলে।

    আমিতো সুখে হারাবো
    নতুন সৃজনে
    তুমি আবদ্ধ করে থেকো-
    বহুকাল ঠিক এই ভালোবেসে।

    এই জন্মদিনে শুভেচ্ছা নয়
    আজ তুমি শেখালে জীবন
    ভালোবাসায় আবেশিত আত্মার-
    উৎসবের দরকার কেন পড়ে।

    অন্তরীক্ষে তারাদের স্বাক্ষী রেখে
    চোখ যুগলে আনন্দের অশ্রু
    ভিখ মাগি দয়াময়ে-
    বহুকাল যেন ঠিকই এইভাবে থাকি।

    6
    2 Comments
Skip to toolbar