-
সন্ধ্যা ৭টায় বড় পুত্র এসে বললো- চিকেন আছে?
বললাম- একটা বেবি চিকেন বেশ কিছু দিন থেকে মন খারাপ করে ফ্রিজে ঘুমাচ্ছে, কারণ কুরবানীর এই মৌসুমে কেউ তার খোঁজ রাখে না।
এরপর বললো- বাটার, টমেটো , লেবু, ধনেপাতা ,কাজু বাদাম আছে?
বাসায় এগুলো নেই শুনে নিজেই নীচে গিয়ে সব নিয়ে এসে কাটাকুটি শুরু করে দিলো।আমি ডেক্সটপে কাজ করছিলাম। হঠাৎ মাল্টিপ্লাগ নষ্ট হয়ে যাওয়ায় বাধ্য হয়ে রান্নাঘর এ গেলাম।
রান্নাঘর দেখে মনে হলো ভূমিকম্প হয়েছে।
কিচ্ছু বলার উপায় নেই, তাহলে আর কখনো রান্না করবে না।তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম।
রান্না আর শেষ হয় না!
ডিনার আমরা ৯ থেকে ৯.৩০ এ করে ফেলি, আজ ১০ টা পার হয়ে গেলো রান্না শেষ হয় না।
যে পরিমাণ বাটার দিলো!
পরোটা ভাজলো এরপর সবাইকে খেতে দিলো।
হৃদয় ঘটিত সমস্যা থাকার কারণে আমি অন্য কিছু খাবো বলে ঠিক করলাম। পুত্র বললো- আগে বাটার চিকেন খাও পরে অন্য কিছু খাবে।
আমি বললাম- আগে অমৃত খাই পরে হেমলক খাবো।
হেমলক থুক্কু “বাটার চিকেন” আসলেই মজা হয়েছে।
যাদের হৃদয় ঘটিত সমস্যা আছে তাঁরা হৃদয় টাকে বাসায় রেখে রেহানের বানানো “বাটার চিকেন ” খেতে আসবেন।
আমন্ত্রণ রইলো।
শুভ রাত্রি1 Comment
Friends
নাঈম অরণ্য
@aronnonaim
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
naznin shamim
@nazninshamim
Md Mofiz
@mdmofiz
MAHMUD HAYAT
@mahmudhayat
wajibad
@wajibad
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
সুবহা জাহান
@subhajahan
Intisar Jabed
@intisarjabed


শুভ রাত্রি!