Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    1 year, 11 months ago

    𝗦𝗼𝗻𝗴 : 𝗦𝗵𝗼𝗵𝗶𝗱-𝗔𝗯𝘂 𝗦𝗮𝘆𝗲𝗱
    𝗟𝘆𝗿𝗶𝗰𝘀,𝗧𝘂𝗻𝗲&𝗦𝗶𝗻𝗴𝗲𝗿 : 𝗞𝗶𝘀𝗵𝗼𝗿 𝗞𝗮𝗻𝗼𝗸

    𝗡𝗼𝘁 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗦𝗼𝗻𝗴’
    স্থায়ী______________________________
    তুমি ভেবেছিলে পুলিশ কী আর করবে তোমায় গুলি
    অধিকার চেয়ে বুক পেতে দিলে তাই।
    তুমি ভেবেছিলে ওরাও মানুষ-তোমার মতো আমার মতো
    ভাবোনি সব পুলিশ তো আর মানুষ হয়না ভাই।

    প্রজাতন্ত্রের চাকর যখন-প্রজার বুকে বুলেট ছোড়ে
    বাধ্য আমি লিখতে এ গান-গাইতে বিদ্রোহী সুরে|

    ঘুমাও আবু সাঈদ-কোঠা আন্দোলের শহীদ
    অখ্যাত কবির প্রতিবাদে কী হবে কী জানি?
    হয়তো ঘাতক শুনবে ভোরের আযান শহরে
    তোমার লাশের খোঁজ নেবেনা খুনী♪|

    অন্তরা-১\——————————-
    তোমার ছিলো সাহস ভীষণ-দুই চোখে বিপ্লবী আগুন
    ঐ চোখেই ঘাতকের সব ভয়।
    ন্যায়ের পক্ষে কবে কোথায় থাকবেন বিধাতা
    আমাদের জন্য পরাজয়।

    আমাদের জন্য রাখা মৃত্যুর স্বাধীনতা
    আমাদের জন্য রাখা রাষ্ট্রীয় সন্ত্রাস।
    কবি-শিল্পী বুদ্ধিজীবি ঘাতকের পায়ে নত
    একাত্তরের চেতনা আজো করছে উপহাস|

    চাকরি সোনার হরিণ-মুক্তিযোদ্ধার নাতী পাবে
    তোমরা চোখে ঝরাও জল আর পানি♪|

    অন্তরা-২\——————————-
    আমরা ভীঁরু প্রতিবাদী রা-জপথ ছেড়ে ফেসবুক কাঁপাই
    আমাদের ফেসবুকে প্রতিবাদ।
    তোমরা দামাল ছেলে মেয়ে-রাজপথেই লড়ো
    জোটে রাজাকার অপবাদ।

    আমাদের জন্য রাখা দ্রব্যমূল্যে আগুন
    আমাদের জন্য রাখা উন্নয়নের গল্প।
    আমাদের জন্য রাখা লুটপাট হওয়া দেশ
    আমাদের জন্য রাখা উচ্ছিষ্ট অল্প।

    চাকরি সোনার হরিণ-মুক্তিযোদ্ধার নাতী পাবে
    তোমরা চোখে ঝরাও জল আর পানি♪|

    𝕋𝕙𝕦’𝕕𝕒𝕪 𝟙𝟠, 𝕁𝕦𝕟𝕖 𝟚𝟘𝟚𝟜 | 𝔻𝕙𝕒𝕜𝕒
    𝐒𝐢𝐠𝐧𝐚𝐭𝐮𝐫𝐞:
    𝐋𝐲𝐫𝐢𝐜𝐢𝐬𝐭𝐬&𝐓𝐮𝐧𝐞𝐫——————–

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar