Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok changed their profile picture

    4
    2 Comments
  • আসলে আমি দুঃখ পেতে চাই’
    _কিশোর কনক

    সুখ সে তো এক
    মুহুর্ত নিশি-
    আসলে আমি দুঃখ পেতে চাই।
    সুখ সেতো এক দিবাস্বপ্ন
    আসলে কারো
    তীব্র অ ব হে লা হতে চাই।

    আসলে আমি দুঃখ পেতে চাই
    আসলে আমি-
    দুঃখ পেতে চাই♪|

    আসলে আমি
    অট্টালিকার সুখ চাইনা
    আসলে আমি
    সবুজের সমারোহ পাইনা।
    তোমার শহরে-
    এ জীবন পোড়…Read More

    3
    2 Comments
    • দুঃখেই জীবনের সন্ধান….🤍

    • গানের ফর্মে লেখাটি একটা আলাদা ছন্দ তৈরি করেছে
      সুন্দর লিখছেন শুভকামনা অবিরাম

  • ইনসাফের মহাযাত্রী’
    _কিশোর কনক

    মাথায় গুলি করলো শুট্যার
    রক্তভেজা বিজয়নগর রাজপথ।
    এখনো খুনী ধরা পড়েনি
    হয়তো পালিয়ে গিয়েছে ভারত।
    রাজপথ শ্লোগানে উত্তাল
    আমরা সবাই হাদি হবো।
    দরাজ কন্ঠে একই প্রতিবাদ
    আমরা আবার রাজপথে নামবো।

    তুমি বাঁচলেই বিদ্রোহ বাঁচতো
    ইনসাফ তোমার এমন জেদী।
    ঘাতকের বুলেট…Read More

    2
    1 Comment
  • গ্রামীন ফেরেস্তা’
    _কিশোর কনক

    হরেক রকম
    গ্রামীন ফেরেস্তাদের দেশে
    জন্ম-জীবন ছিলো আমার
    দোষী আমি এমন দোষে।

    এখন আমি নগরবাসী
    আলাদা আমার নাগরিক রাস্তা।
    আ মা র আশা-স্বপ্নের ফুল
    মুকুলেই ছিড়ছে
    হরেক রকম গ্রামীন ফেরেস্তা♪|

    নাম আর বদনাম-হাজার টাকার নোটে…Read More

    1
    1 Comment
    • কবিতাটি সামাজিক শ্লেষ, ব্যক্তিগত যন্ত্রণা এবং আত্ম-অনুসন্ধানের এক সার্থক মিশ্রণ।

  • স্বার্থপর
    কিশোর কনক

    দেখবি দুনিয়ার সমস্ত সহচর
    তুমুল স্বার্থপর।
    দেখবি আশেপাশে-অথবা পরবাসে
    তীব্র অহংকার।
    দেখবি অনাগত-সবাই পরমব্রত
    নীতিকথার ঘূর্ণীঝড়♪|

    দেখবি নিজের বুঝ-বুঝে নেবে ঠিক
    সব সেয়ানা।
    বোকা হবি তুই অনাগত……………….
    বোকা হবি তুই ষোলো আনা।
    দেখবি যখন মানুষ গুলো
    স…Read More

    2
    1 Comment
  • নেতারাই খাবে দেশ’
    _কিশোর কনক

    নেতারাই খাবে দেশ’
    আমরা শুধু চুমু খাবো লাশের কফিনে।
    নেতারাই খাবে দেশ’
    আমরা শুধু সংখ্যা হবো লাশের মিছিলে।
    দেশ খাবে আমলা-দেশ খাবে মন্ত্রী
    দেশ খাবে চাঁদাবাজ আর ষড়যন্ত্রী।
    আমরা শুধু কান্নাচোখে
    দুর্ঘটনা দুঃখ শোকে
    হৃদয় মাঝে আঁকবো ছবি…Read More

    2
    2 Comments
    • আমরা যতদিন ঠিক না হবো, এই দেশ, এই রাজনীতি কিছুই পাল্টাবে না।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • আমি জানি’
    _কিশোর কনক

    কে আমায় দ্যাখে কোন নজরে
    আমি জানি।
    আমি কার অবজ্ঞা-অবহেলা
    আমি জানি।
    আমি কার দুঃখ-জীবন সফরে
    আমি বুঝি।
    আমি কার ঘেন্না-অভিনব কান্না
    আমি বুঝি।

    আমি কার অভিশাপ
    খুচরো খুচরো পাপ
    যৌবন মৌবন-কামনার দংশন
    দেহমনে সাপ-আমি জানি।
    আমি কার স্মৃতি-বিভৎস্য প্রীতি…Read More

    3
    1 Comment
  • ছায়াপথ’
    _কিশোর কনক

    স্মৃতিতে অমলিন আকাশনীলা
    ভোরের শিশির বিন্দু।
    স্মৃতিতে সাদাফুল অহংকারী
    জীবন বিষাধ সিন্ধু।

    স্মৃতিতে তুলনা-মধ্যরাতের ঢাকা
    নাগরিক প্রেম অন্ধকার ছায়াপথ
    দারুচিনি দ্বীপ কবিতার লাবণ্য।

    একদিন স্মৃতিতে ‘প্রিয়াঙ্কা পিউ-তমা’
    জীবন তখনো করেনি তারে ক্ষমা
    কনকের জীবনেও অভিলাসী দৈন্য♪|

    আমি ফুল ভাল…Read More

    1
    1 Comment
  • পুরুষ বলেই লজ্জা করে’
    _কিশোর কনক

    পুরুষ এখন ঘৃণিত শব্দ
    মানবজাতি স্তব্ধ
    বিকারগ্রস্থ এই পুরুষই ধর্ষক।
    পূজার ফুলের পরে আছিয়া
    আহা কী ভীষণ লজ্জা নিয়া
    বেঁচে আছে বাংলাদেশ আজো
    আমরা নির্বাক দর্শক।
    পুরুষ বলেই লজ্জা করে
    দেখছে নারী ঘেন্নাভরে
    ভাবছে সে,
    হয়তো তুমি নয়ত…Read More

    2
    1 Comment
    • পুরুষ সত্যিকারের পুরুষ হয়ে উঠুক। পার্ভাট কাপুরুষদের হাত থেকে মুক্ত হোক পুরুষজাতি।

  • আমার কিছু কথা আছে
    _কিশোর কনক

    আমার কিছু বলার আছে
    তাই কবিতা-গান’
    সব শাসকের বিরুদ্ধে-গান
    কবিতার অভিযান।
    আমার কিছু কথা আছে
    ভেঙে প্রথার দেয়াল-ঘর
    গান কবিতায় খোলা চিঠি
    প্রিয় প্রাক্তন বরাবর।
    আমার কিছু কথা আছে
    এই সময়ের সাক্ষ্য দিতে
    আমার কিছু কথা আছে♪||

    আমার কিছু কথা আছে’
    ধর্ম নিয়ে কেন ওরা করবে রাজনীতি?
    বন্য প্রাণির ম…Read More

    3
    1 Comment
    • কথা হোক গানে গানে, কথা হোক গল্প-কবিতায়, কথা হোক আড্ডায়, কথা হোক স্লোগানে স্লোগানে। দ্বিমত প্রকাশ আমার অধিকার, এই অধিকার সমুন্নত হোক।

  • আমি তখন আকাশ দেখি
    _কিশোর কনক

    থামবে হঠাৎ বৈরী বাতাশ
    কাঁদবেই চোখ মনের আকাশ।
    হাসবে তুমি আকাশনীলা
    অপ্রিয় সে মন্জ্ঞিলে
    তোমার প্রিয় শিশু হাসিলে।
    আমায় মনে পড়বেইনা
    দুই হৃদয়ের লেনাদেনা
    ভুলিয়ে দেবে অন্ধকারে
    নিত্য পুরুষ ভৃত্য রাতে
    মাতাল কামনার বাহুতে।
    তুমি তখন নিছক নারী
    নগ্ন দেহে অন্ধকারে’
    আমি তখন আকাশ দেখি
    জানলা খুলে বন্ধ ঘরে।…Read More

    3
    1 Comment
    • তবু আজো এ বুকের একপাশে ঈশ্বর থাকেন
      অন্যপাশে তুমি……………………কি একটা লাইন। আমি অভিভূত।

  • ক্যালেন্ডারে শেষদিন (২)
    _কিশোর কনক

    আমার মাথার ভেতর
    সপ্ত প্রহর-ঘুরতো এক দুনিয়া।
    ঘর বাঁধিবার স্বপ্ন দেখা
    ভুল মানুষকে নিয়া।
    মিথ্যে দেখা স্বপ্ন শুধু
    সে আজ কারো পল্লীবধু
    বিচ্ছেদ শোক বাংলা নাটক-দুঃসহ দূর্দিন।
    হয়তো জানেন আদম-হাওয়া
    কা…Read More

    4
    1 Comment
  • ফিলিস্তিনি যুদ্ধশিশু
    _কিশোর কনক

    বুলেট বোমা ছুটছে পিছু
    কাঁদছে ফিলিস্তিনি শিশু
    কোথায় থাকো আল্লাহ্-যিশু
    কোথাও থাকো হায় ভগবান
    রক্ত বুকে-মুখে যখন
    বিচ্ছিন্ন দুই পা তখন
    আশেপাশে লাশের সারি
    ইসরাইলের বাহাদুরী
    যুদ্ধ যতো এক দুনিয়ায়
    সবকিছুতে ধর্ম কারণ
    এমন যদি ধর্ম তোমার
    কেন মানুষ করবে ধারণ?
    হাত-পা ছাড়াই হাসছে শি…Read More

  • আমি তখন যুদ্ধে ছিলাম
    _কিশোর কনক

    আমি আমার কথা লিখতে গিয়ে
    একটা একটা শব্দ কেটে
    ঘাতকের বিরুদ্ধে তেমন-যায়নি কিছু লেখা।
    আমি তোমার পক্ষে বলতে গিয়ে
    সেই সময়ের সাক্ষ্য দিতে
    বিদ্রোহ করেছিলো আমার কবিতা।
    সব সেয়ানা হিসেব নিতো
    পারলে ক্রসফায়ার দিতো…Read More

  • অভিবাদন তোমায় প্রিয়তমা’
    _কিশোর কনক

    আজ বহুদিন পর
    যেনো জীবন ঘড়ির কাটা ঠিক ঠিক চলছে
    দেহ-মন-প্রাণ-হৃদয়-অন্তর
    একে অপরের সাথে কথা বলছে।
    স্মৃতির আকাশ থেকে-সরে গেছে মেঘ
    ফিরে গেছে ফেরারী-মৌন আবেগ।
    মুখ তুলে চেয়েছে-বৈমুখ ভাগ্যবিধাতা
    ভাগ্যদেবী এনে-দিলো শুভ বারতা।

    অর্থহীনের শর্ত-অস্বীকার ক…Read More

  • যে ধরা দিতে চায়নি
    _কিশোর কনক

    যে ধরা দিতে চায়নি
    ধরবো তারে নেই এমন সাধ্য।
    আজ সে আর কারো লিখিত সহচর
    অতঃএব প্রেম মরে যেতে বাধ্য♪|

    বিচ্ছেদে তার প্রতি
    অন্তরে যেনো না জন্মায় মায়া
    হৃদয়ের উঠোনে
    কখনো যেনো না পড়ে তার ছায়া
    পরিকল্পিতভাবে নিয়েছি প্রতিশোধ
    সময়কে রুখবে নেই কারো সাধ্য♪|

    একরাশ ঘৃণা
    প…Read More

    3
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • পারলে মানুষ হয়ে দেখান’
    _কিশোর কনক

    আপনি হলেন মহান কবি
    সব শাসকের পক্ষে বলেন
    আপনি হলেন বুদ্ধিজীবি
    মানুষের বিপক্ষে চলেন।
    আপনি হলেন শিল্পী এমন
    খুনীর পক্ষে দিলেন বয়ান
    আপনি হলেন এমন নেতা
    মানুষ মেরে চেয়ার বাঁচান।
    আপনি এমন ব্যবসায়ী ভাই…Read More

    4
    5 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • আর কত মানুষ হব! এবার রোবট হতে চাই।

      • @অভিমানী_মন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ হবার প্রচেষ্টাও মানুষের জন্য কম সময়

  • দেশটা কোথায় যাচ্ছে সুবোধ?
    _কিশোর কনক

    দেশটা কোথায় যাচ্ছে সুবোধ?
    পালাচ্ছে কী বিবেক বোধ
    রাষ্ট্র এখন যাচ্ছে কোথায়
    দ্রব্যমূল্য ভীষণ কাঁদায়
    আগেও কাঁদাতো যেমন
    আমরা যারা বেসরকারী
    জোটেনা ভাত তরকারী
    এখনো সেই একই জীবন
    আগের মতো জীবন যাপন…Read More

    4
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • Load More Posts

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar