Profile Photo

সাইফুল্লাহ সাদিক ( ফুয়াদ )Offline

  • Who-Failure
  • বিষাক্ত নগরী

    এই তো বিষাক্ত এক নগরী- হাঁটছি,চলছি,ফিরছি যথাতথা
    থেমে থাকবার সুযোগ নেই, আছে তবু রূপকথা।
    এখানে আছে অজস্র ক্ষত- দেখা যায় না যত
    চলছে দেহ যে যার মত, বোঝা যায় না কে কতটা বিক্ষত !
    এ এক বিষাক্ত নগরী- যতটা বিষাক্ত প্রেমিকার চুম্বন
    বিষক্রিয়ায় কারো দেহ নীলাভ নয়, তবু আটকে আছে কোথায় যেন হৃদয়াস্পন্দন ।
    এই যে রোজকার মৃতদের মিছিল, ঘড়ির কাটায় ফিরছে বাড়ি
    ঘর কি তার কবর ? কেউ কি শুনেছে মৃতের আহাজারি ?
    ( জীবনের প্রতিটি পদচিহ্নের মত অসমাপ্তিই এই কবিতার সমাপ্তি )

    4
    1 Comment
Skip to toolbar