Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan

    1 year, 9 months ago

    সদ্য নিখোঁজ খবর ; এবং 
       একটি  শোক সংবাদ  ❗                             🌷📿🔖👣 🎯🖋️🖤🖤🖤 

      মোহাম্মদ মনিরুজ্জামান খান

    প্রথম পাতা থেকে যে শিরোনামটি নিখোঁজ অজানা,

    “তুমি আসতে বল যখন, আমি না এসেও পারি না” !

    সেই টান ! তুমি নির্বিকার, তোমার উদ্ভট উদাসীনতা মনযোগ সহ খেয়ালে নিয়েছি

    বা একান্ত সাক্ষাতের আগ্রহ , ইচ্ছে, মরুভূমির তপ্ত বালু  খুঁড়ে কাকতাড়ুয়া বসিয়েছি !

    “একটি অটোগ্রাফ’ কবিতা সমাপ্তির সহজ ঘোষণা,

     তোমার অন্দর মহল থেকে অভিনন্দন’ কী করে আসে না” !

    কী বাজে ধরনের অহঙ্কারে বিভোর থাকলে তোমার অরূপ নগরে ,

    একটি অভিনন্দন, আমার সফলতার পৃষ্ঠা ছিঁড়ে হারিয়ে যেতে  পারে !

    তৃতীয়টি যেভাবে নিরুদ্দেশে , ভ্রমণ সঙ্গী হিসেবে ‘আছি’ বলে সাহস  দিয়েছিলে-

    “আমি কাউকে ভয় পাই না” আর এই প্রত্যয় ঝেরে ফেলে 

    তোমার কাছে এখন ‘আমি’ কোন গুরুত্বই বহন করছে না ! 

    কেননা , প্রেম-প্রণয়ে “অনুভব” বলে একটি প্রচলিত 

    শব্দ আছে,                                                              তোমার অনুভূতি ফুরিয়ে সমূলে সেই অনুভব’ শব্দটিও নিশ্চিহ্ন হয়ে গেছে !

    হঠাৎ মনের ভিতর চরম আতঙ্কের দুঃসংবাদ ছড়িয়েছে 

    নিখোঁজ যে বার্তাটি !

    সেই যে হাঁটু ভাঙ্গা জল ঘোলা করে জল-কাব্য আর

    জলের ফুল, চুল উড়ল 

    মনের আগে আত্মগোপনে হলুদ শার্টের পকেটে ;  তুমি, তোমাকে ঘিরে  নান্দনিক ইচ্ছেগুলো !

    অজস্র অগনিত রঙের রঙিন রঙগুলো একত্রে জড়ো

    হয়েছে , যদি কখনো রঙধনূ বানিয়ে ছুঁতে চাও !

    নিজস্ব হৃদয়াঙ্গনে অর্থপূর্ণ প্রেমের ভিত উঠিয়ে প্রথম

    নয় বছরে লাইট হাউস’টির নির্মাণ শেষ   হয় !

    যার রত্ন ভান্ডারে অঢেল স্বপ্নের অভাব রাখিনি , যেন

    দুটি চোখে তোমার ইচ্ছে মতো স্বপ্নগুলো দেখতে পার!শেষ

    নয়টি বছরে‌ সুবর্ণ সময় যা যা পেয়েছি , প্রতিটি বসন্ত ধরে  ‘প্রিয়তমা’ একটি উপাধি নির্ণয় ; অর্জনের!

    কিন্তু বাস্তবতা অতর্কিতভাবে তোমার হাতের সৌজন্যৈ

    উল্টে গেল,দরজার ওপাশে আমার প্রবেশ নিষেধ !

    “নান্দনিক ইচ্ছেগুলো, রঙিন রঙগুলো,অঢেল স্বপ্ন নিয়ে 

    রত্ন ভান্ডারের লাইট হাউস, জলের ফুল, অনুভবের বোধ সর্বাধিক ব্যয়বহুল ভালবাসায় স্বনামধন্য প্রিয়তমা’ হয়ে

    তুমি অপরিচিতা ! আমি না হয়…এতোগুলো প্রসাদ , কী

    অনাগ্রহ! প্রকাশ্য সেচ্ছচারিতা! বর্জনের শপথ নিয়েছ !

    “নির্মমতার চূড়ান্ত ধাপ অতিক্রম,সতর্ক না করে, আমাকে কি

    পরিত্যক্ত মমির গুপ্তস্থানে আজও নিখোঁজ, তুমি তাই ভাবছ” !

    অন্ধ না ছিলাম! ছিলাম তো বেহায়া! প্রেম আর অঙ্গ

    দেখিয়ে প্রচন্ড উদাস থাকে যে নারী ঘরে বাহিরে,

    আহ্ ! যদি পারতাম হতে পুরুষ..! অপ্রেমে যে কীটপতঙ্গ

    ওড়ে অচেনা কারো নিঃসঙ্গ শরীরে !

    এখনো শ্রাবণে, ঘোর কালো মেঘে থৈ থৈ জ্যোৎস্নার

    ঢল নামে, শোকের আলিঙ্গন,
    খাঁ খাঁ ! একটা শুন্য মুহূর্ত  ! একটি শোক সংবাদের সম্মেলন , আমরণ !

    (কপিরাইট সুরক্ষিত)

    6
    5 Comments
    • আহা, মন কাড়ানিয়া সুন্দর সৃষ্টি !
      প্রাণের উপস্থিতি আছে সবটা জুড়ে !

      • বন্ধুবর ড্রাকো সজীব” ! আপনার জন্য , আপনার এমন উৎসাহ”র জন্যই
        আর তুলট” পরিবারের অভুতপূর্ব ভালবাসার
        জন্যই ♡ আজ আমি সামান্য কিছুুমিছু লেখার
        অঢেল উৎসাহ পাচ্ছি ! অশেষ শুকরিয়া বন্ধু !
        আপনার কল্যাণ হোক ! আপনার হৃদয় সব
        সময় সুস্থ থাকুক !

      • প্রিয় কবি ও মঞ্চবন্ধু,
        হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই একরাশ ভালোবাসা ! এই যে মাঝে মাঝে লেখেন, এইসব অপরূপ সৃষ্টির সাক্ষী হয়ে রই এই আমার পরম প্রাপ্তি !

    • ঠিক কতটা বললে ভালো লাগা প্রকাশ হবে জানি না! এক কথায় অসাধারণ।

      • আপনার উপর “সুমহান সৃজনকর্তা”র ৃপূর্ণ
        রহমত এবং কল্যাণ বর্ষিত হোক !
        সুপ্রসংশিত এই মন্তব্য আপনার স্নেহের’ই
        বহিঃপ্রকাশ , যা কিনা আমাকে গভীরভাবে
        প্রাণোদীপ্ত করে !
        সেই উদ্দীপ্ত প্রাণের উচ্ছাস নিয়ে আপনার
        জয়গান গাইবো !
        “জয়তু মহতী মহিলা পৃথুলা জামান” !
        মোহাম্মাদ মনিরুজ্জামান খান ।

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar