Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমি এখনো পুরনো রীতি আঁকড়ে ধরে আছি
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    আমি এখনো পুরনো রীতি আঁকড়ে ধরে আছি।
    আমি আমার পূর্ব পুরুষদের জাদুকর কণ্ঠে মুগ্ধ।
    যা হতে পারে সবচ্যে তীক্ষ্ণ,
    এবং নতুন কোন কবিতার থেকেও নতুন।
    যে কেঁদে বলে, আমার স্বদেশ,
    এখনো আগের মতো দুরন্ত এবং তেজী।
    যা আমাকে অনুপ্রানিত করে,
    আবার জেগে উঠতে।
    আমি আবার জেগে উঠবো, অন্ধকারের রাতে।
    হেরে যাবার পর, আমার একান্ত যুদ্ধে।
    এবং আমার ভগ্নাবশেষ ছড়িয়ে থাকে,
    আমার যুদ্ধের প্রান্তরে, যেখানে উন্মত্ততা।
    কিন্তু আমার এই রাজত্ব নিয়ে আমি চিন্তিত নই,
    এখানে শিশুরা নিজেরাই সিখে যাবে।
    আমি কিছু নেই, বদলি হিসেবে কিছু দেই,
    একজনের সাথে একান্ত সাক্ষাতের জন্য।
    আমি প্রেমে পরেছি, পালিয়ে যাও এখনই।
    আমার অশ্ম, এতোটা সাহসী ও সুন্দর।
    আমি তোমাকে মুক্তি দিলাম ওই শিকল থেকে।
    খুঁজে নাও নিজস্ব জমিন।

Skip to toolbar