Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • আমাদের স্বাস্থ্য সচেনতাই পারে রোগ প্রতিরোধ করতে।
    আমরা সবাই স্বাস্থ্য সচেতন তবে ডাক্তারের নিকট যাওয়ার পর। ডাক্তার সাস্থ্যের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়ে স্বাস্থ্য সচেতনাতার কথা বললে আমাদের সাস্থ্য সচেতনতার বৃদ্ধি পায়। এছাড়া স্বাস্থ্যের কোন খোঁজ খবরের প্রয়োজন হয় না। অতছ আমাদের ছোট ছোট অভ্যাস যথা- নিয়মিত ঘুম, নিয়মিত হাটা,পরিমিত খাবার, হাইকোলেস্টরেল খাবার পরিহার বা কমিয়ে দেয়া, জাঙ্কফুড পরিহার করা, চিনি, লবন পরিহার বা কমিয়ে দেয়া, বই পড়া, ধর্মানুস্মরণ ইত্যাদি অভ্যাসগুলি আমরা আমাদের জীবনের সাথে রুটিন মাফিক চালিয়ে গেলা বর্তমানের মারাত্মক রোগগুলি থেকে বাঁচতে পারি। বাংলাদেশের প্রধান রোগগুলি হলো- হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, স্ট্রোক এবং আর্থ্রাইটিস। স্ট্রোক আটকাতে অবশ্যই প্রেশার, সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে। ওজন স্বাভাবিক রাখা আবশ্যক, নিয়ম করে অন্তত আধ ঘণ্টা একটানা।
    বর্তমানের সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক প্রতিরোধ করার সবচেয়ে কার্যকর উপায় হলো জীবনধারায় স্বাস্থ্যকর পরিবর্তন আনা। হার্ট অ্যাটাক প্রতিরোধের প্রধান উপায় তিনটি। উপায়গুলো হার্ট অ্যাটাকের পাশাপাশি ব্রেইন স্ট্রোক প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখে। এগুলো হলো— ধূমপান থেকে বিরত থাকা, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, স্বাস্থ্যকর ও সুষম ডায়েট মেনে চলা।
    আরেকটি নিরব ঘাতক রোগ উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ প্রতিরোধে প্রতিদিন নির্দিষ্ট সময়ে নিয়মিত ব্যায়াম করা উচিত। মাধ্যমিক ব্যায়াম যেমন হাঁটা, যোগাসন, সাঁতারকাটা, প্রাণায়াম ইত্যাদি উচিত। স্বাভাবিক বৃত্তির সাথে নিয়মিতভাবে প্রাণায়াম ও মেডিটেশন করা উচিত। এই প্রক্রিয়াগুলি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।
    আমাদের আরেকটি বহুল প্রচলিত রোগ হচ্ছে বহুমূত্ররোগ বা ডায়াবেটিস। কায়িক শ্রম ও নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা যা ওজন ও রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। খাদ্য তালিকায় বেশি বেশি আঁশযুক্ত খাবার রাখা যেমন ফলমূল, শাকসবজি ইত্যাদি। শস্যদানা যেমন গম, ভুট্টা, বার্লি ইত্যাদি বা এসব থেকে তৈরি খাবার যেমন ব্রেড বা পাস্তাজাতীয় খাবার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে রাখা। এটি শুধু ডায়াবেটিস নয়, অন্য আরো অনেক ধরনের রোগ যেমন- হৃদরোগ, উচ্চ রক্তচাপ, নিদ্রাহীনতা, আরথ্রাইটিস ইত্যাদি প্রতিরোধে সাহায্য করে।

Skip to toolbar